বালুচিস্তানে ট্রাক খাদে পড়ে মৃত্যু ১৭ পুণ্যার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বালুচিস্তানে একটি মাজারে যাওয়ার সময়ে ট্রাক খাদে পড়ে মৃত্যু হল ১৭ জন পুণ্যার্থীর। এই ঘটনায় ৪০ জনেরও বেশি জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রশাসন সূত্রে খবর। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, বালুচিস্তানের হাব প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ট্রাকের মধ্যে ৫০ জনের বেশি পুণ্যার্থী ছিল। ট্রাকটি থাট্টা থেকে খুজদারের দিকে যাচ্ছিল। খুজদারে শাহ নুরানি মাজারে যাচ্ছিলেন এই পুণ্যার্থীরা। তখন পুণ্যার্থীদের নিয়েই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জানা গিয়েছে, আহতদের জাম গুলাম কাদির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। পাশাপাশি কয়েকজনকে করাচির একটি ট্রমা কেয়ার সেন্টারেও নিয়ে যাওয়া হয়।

সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ জানিয়েছেন, এই দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পাঁচ জনের আঘাত গুরুতর। তাঁদেরকে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, পাকিস্তানে পথ দুর্ঘটনায় মৃত্যু প্রায়শই হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮ হাজারেরও বেশি মানুষের। এছাড়াও ২০২৩ সালের জানুয়ারিতে বালুচিস্তানে একটি প্যাসেঞ্জার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল। এই ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছিল।

উত্তর-পশ্চিম দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

দ্বিতীয় বিয়ের তিনবছরের মাথায় ফের মা হতে চলেছেন শাহরুখের ‘রাইস’ নায়িকা মাহিরা খান

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

নকল MBBS সার্টিফিকেট নিয়েই করেছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…