এক চুমুতেই চোখ নষ্ট , সাঙ্ঘাতিক ঘটনা! চক্ষু চড়ক গাছ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভালোবাসার একটি সাধারণ প্রকাশ, একটি চুমু—কখন যে জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে, তা কল্পনাও করা কঠিন।নামিবিয়ার এক মায়ের ভয়াবহ অভিজ্ঞতা এখন বিশ্বজুড়ে অভিভাবকদের সতর্কবার্তা হয়ে উঠেছে। মাত্র একটি চুমু-সেখান থেকেই শুরু হয়েছিল এক ছোট্ট শিশুর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। দুই বছরের শিশু Juwan হারিয়েছে একটি চোখের দৃষ্টি, আর সেই ঘটনার স্মৃতি আজও তাড়া করে বেড়াচ্ছে তার পরিবারকে। শিশুটির মা মিশেল সাইমান, প্রথমে ভেবেছিলেন ছেলের চোখে সাধারণ সংক্রমণ হয়েছে। চিকিৎসকের দেওয়া অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু হয়েছিল। কিন্তু কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। শিশুটির চোখে অস্বাভাবিক ফোলা ও ক্ষতের মতো লক্ষণ দেখা যায়। 

ঘটনার শুরু গত বছরের আগস্ট মাসে। তখন শিশুটির বয়স ছিল মাত্র ১৬ মাস। প্রথমে চোখে সামান্য সংক্রমণ দেখা গেলে স্থানীয় চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু শিশুটির মা দ্রুত বুঝতে পারেন পরিস্থিতি স্বাভাবিক নয়। কয়েক দিনের মধ্যেই চোখে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। তিনি জানান, চোখের ভেতরে যেন কিছু বাড়ছে বলে মনে হচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল-শিশুটি চোখে আঘাত পেলেও ব্যথা অনুভব করছিল না। এমনকি নিজের আঙুল দিয়ে চোখে খোঁচা দিলেও তার কোনও প্রতিক্রিয়া ছিল না।

পরবর্তী পরীক্ষায় জানা যায়, হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে তার চোখে কোল্ড সোর বা ঘা তৈরি হয়েছিল। চিকিৎসকদের মতে, শিশুটির বাবা-মা কেউই এই ভাইরাসে আক্রান্ত ছিলেন না । চিকিৎসকদের মতে, শিশুটির বাবা-মা কেউই এই ভাইরাসে আক্রান্ত ছিলেন না। তাই ধারণা করা হচ্ছে, সক্রিয় ঠোঁটের ঘা থাকা কেউ শিশুটিকে চুমু খাওয়ার সময় ভাইরাসটি ছড়িয়েছিলেন। এটি সরাসরি চোখের কাছে বা হাতে লেগে থাকতে পারে, যা পরে শিশুটি চোখে স্পর্শ করেছিল। এই ঘটনা শুধু একটি পরিবারের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং সব অভিভাবকের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন, ছোট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম থাকে। তাই তাদের মুখ, চোখ বা হাতের কাছে চুমু খাওয়ার আগে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। ভালোবাসা দেখানোর সময় সচেতনতা-এই বার্তাই এখন সামনে এনে দিয়েছে এই মর্মান্তিক ঘটনা|

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম