ইজরায়েলি হামলায় খতম ইরানের ২০ শীর্ষ সেনা কর্তা, তেল আভিভে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ১৩ জুন শুক্রবার সকালে ইরানের পরমাণুকেন্দ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার সহ একাধিক জায়গায় বিমান হামলা চালায় ইজরায়েল। তারপরেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। ইজরায়েলি হামলায় আগেই প্রাণ গিয়েছিল ইরান রেভলিউশনারি গার্ডের (আইআরজি) হোসেন সালামি সহ দুই বিশিষ্ট বিজ্ঞানীর।

ইজরায়েলের চালানো হামলায় প্রাণ গিয়েছে ইরানের সেনাপ্রধানসহ অন্তত ২০ জন সামরিক কমান্ডার। বসে থাকেনি ইরানও। তারাও পাল্টা হামলা চালিয়েছে। ইজরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করেছে দেশটির সামরিক বাহিনী। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ইরানে ইজরায়েল যে হামলা চালিয়েছে তার নামকরণ করেছে ‘অপারেশন রাইজিং লায়ন’। এই বিষয়ে সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকানো দরকার। তাই এই অভিযান শুরু করা হয়েছে। ইরান যদি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায় তাহলে তা বিশ্বের জন্য তা বড় বিপদ হিসাবে গন্য হবে। নেতানিয়াহুর দাবি, যত দিন পর্যন্ত এই বিপদের আশঙ্কা থাকবে, ততদিন অভিযান চলবে।

বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ইরানে প্রথম হামলা চালায় ইজরায়েল। তেহরানের বেশ কয়েকটি আবাসিক এলাকাসহ শহরের উত্তর–পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই আক্রমণ হয় তেহরান থেকে ২২৫ কিলোমিটার দূরে নাতাঞ্জ পারমাণবিককেন্দ্রে। জবাব দেয় ইরানও। ইজরায়েলের দাবি ইরানের একের পর এক র‍্যাডার ও ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার রাতের হামলায় অন্তত ২০০টি ইজরায়েলি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে দাবি করেন তেহরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফিন দেফরিন। তেহরানের আবাসিক এলাকায় ইজরায়েলি হামলায় ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছেন বলে রিপোর্টে প্রকাশ। এর মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছ’জন পরমাণুবিজ্ঞানী। শুক্রবার সন্ধ্যায়ও ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরসহ কয়েকটি এলাকায় হামলা চালায় ইজরায়েল।

ইরানের ইসলামি রেভোলিউশনারি গার্ড কোর জানিয়েছে, ইজরায়েলের চালানো হামলায় তেহরানে তাদের প্রধান কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহিনীর প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন। বিমানবাহিনীর কমান্ডার আমির আলি হাজিজাদেহ’র ‘শহিদ’ হয়েছেন বলে দাবি তাদের। এ ছাড়া ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল বাঘেরি নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। হাজিজাদেহ ও শীর্ষ নেতারা একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে বৈঠক করছিলেন। হামলায় সেটা পুরো ধ্বংস হয়ে যায়।

শুক্রবার রাতে ইজরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়ে ইরান। ইরানের এই হামলায় তেল আবিবে ১৫ জন নিহত হয়েছেন। ইরানের সেনাপ্রধান আইয়াল জামির জানিয়েছেন, তাঁর সেনাবাহিনী ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করছে এবং সব সীমান্তজুড়ে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই নিজেদের সতর্ক করেছে জেরুজালেম। ইতিমধ্যেই সে’দেশের মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আতঙ্কে ঘরে জমা করতে শুরু করেছে খাদ্যবস্তু। জেরুজালেমের সুপার মার্কেটগুলি থেকে নিমেষে উধাও হচ্ছে খাবার। রাস্তাঘাট একেবারে শুনশান।

জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে সাইরেনের শব্দ ও মোবাইলের সতর্কবার্তায় ঘুম ভাঙে ইজরায়েলের জনগণের। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় দেশ এখন বিপদের সম্মুখীন। তাই সবাই যেন আশ্রয়কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে।

ইজরায়েলের জরুরি বিভাগ জানিয়েছে, সারা দেশে আগে থেকেই রক্ত সংগ্রহের কাজ শুরু করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে বেড ফাঁকা করা হচ্ছে। যারা মোটামুটি বাড়ি যাওয়ার মতো সুস্থ তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার রাতে এক বিবৃতি মারফত বলেন, ইসরায়েল যুদ্ধ শুরু করেছে। এর জন্য ইজরায়েলকে কঠিন পরিণতি মেনে নিতে হবে। ইজরায়েলি হামলাকে ‘যুদ্ধের ঘোষণা’ বলে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের কাছে একটি চিঠি লিখেছেন। তাতে তিনি লিখেছেন, এ হামলা যুদ্ধের ঘোষণা। এর মাধ্যমে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। বিষয়টি নিয়ে যত দ্রুত সম্ভব আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যে ইজরায়েলের বড় বন্ধু দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবারের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভূমিকা ছিল না বলে জানিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে এও জানিয়েছেন যে এ হামলা নিয়ে ইজরায়েলের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন তিনি।

ইরান-ইজরায়েল সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া, চিন, জর্ডন, ওমান, কাতার ও ব্রিটেন সহ বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে ইরান ও ইজরায়েলকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

প্রসঙ্গত, ইজরায়ের ইরানের শত্রুতা বহু বছরের। তবে প্রথম থেকেই দুই দেশ কিন্তু শত্রু ছিল না। ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের সময় দেদেশের পশ্চিমপন্থী নেতা মহম্মদ রেজা শাহ ক্ষমতাচ্যুত হন। তাঁর আমলে ইজরায়েল ইরানের বন্ধু হয়ে উঠেছিল। কিন্তু তাঁর পর ক্ষমতায় আসা শাসকেরা ইজরায়েলকে শত্রু হিসেবে বিবেচনা করে।

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা