৫০ দিন মাথায় বন্দুক তাক করে বসেছিল জঙ্গি… হামাস বন্দি শিবিরের ভয়াবহ অভিজ্ঞতা শোনাল ফরাসি যুবতী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হামাস সন্ত্রাসীদের(Hamas Terrorist) কবলে পড়ে প্রায় শ্মশানে পরিণত হয়েছে গাজা(Gaza City)। বহু মানুষ‌ ঘরছাড়া হয়েছেন। অনেককে বন্দি বা স্থানীয় ভাষায় জিম্মি করেছে ওই সন্ত্রাসবাদীদের দল। দীর্ঘদিন যাবৎ অত্যাচার চললেও তা নিয়ে মুখ খোলেননি কেউ। এমনকি এই ইস্যু নিয়ে নীরব খোদ জাতিসংঘ(UNESCO)। এহেন পরিস্থিতিতে নিজের জাতির দুর্দশার পরিস্থিতি নিয়ে গর্জে উঠলেন মুক্তিপ্রাপ্ত এক জিম্মি। ২২ বছর বয়সী ইসরায়েলি-ফরাসি দ্বৈত নাগরিক ওই তরুণী মিয়া শেম তাঁর ওপর চলা ৫০ দিনের নৃশংস অত্যাচারের কাহিনী বর্ণনা করেছেন।

আরও পড়ুনঃ সন্দেহের বশে মাকে খুন করে বাবাকে Sorry বলল ৩১ বছরের যুবক

মিয়া শেম এদিন বলেন, কোনও মানবিক সংস্থা তাঁদের সাহায্যে এগিয়ে আসেনি। একে চিকিৎসার অভাব, উপরন্তু হামাস বন্সদি শিবিরের জঙ্গিরা অন্ধকার ঘরে মাথায় বন্দুক তাক করে বসে থাকত। নিজের যন্ত্রনার কথা বলতে গিয়ে শেম আরও জানান, কিভাবে অপহরণের পর তাঁকে একটি ফিলিস্তিনি বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সেখানে রোজ তাঁকে বিরক্ত করত। এমনকি এক শিশুর কাছেও কটূক্তি শুনতে হয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ টেলিপ্রম্পটার অতীত, বিজেপি কর্মীর শেখানো বুলি আওড়ে ভাষণ শিন্ডের, নেট পাড়ায় হাসির রোল

জাতিসংঘের নীরবতা পালনের বিষয়টি নিয়েও সমালোচনা করতে ছাড়েননি শেম। ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননের সমালোচনা করে ওই তরুণী বলেন, এই ঘটনা জাতিসংঘের নৈতিক ব্যর্থতার পরিচয়। এত গুরুত্বপূর্ণ ইস্যুতে জাতিসংঘের নীরবতা কখনই ক্ষমাযোগ্য নয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হামাস বন্সদি শিবিরের কাছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য বিবৃতি জারি করলেও, এই দাবিগুলি কার্যকর করার জন্য কোনও নির্দিষ্ট পদক্ষেপ বা নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়নি। হামাসদের উৎপাত চলতে থাকলে সাধারণ মানুষের হত্যালীলাও চলতে থাকবে বলে মন্তব্য করেন মিয়া শেম। যদিও তরুণীর এহেন অভিযোগের পরও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি জাতিসংঘের তরফে।

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ