আমেরিকার স্কুলে ব্যাপক গোলাগুলি, মৃত ৩ পড়ুয়া

এই হামলার ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্কুলে। এবারের ঘটনাটি ঘটেছে মিশিগানে। জানা যাচ্ছে, মঙ্গলবার মিশিগানের একটি স্কুলে হঠাৎই বন্দুক নিয়ে হানা দেয় ওই স্কুলেরই এক পড়ুয়া। নিজের সহপাঠীদের দিকে বন্দুক তাক করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে সে। এই হামলায় এখনও পর্যন্ত ৩ জন পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। 

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার মিশিগানের ডেট্রয়েটের উত্তরে অক্সফোর্ড শহরের ‘অক্সফোর্ড হাই স্কুলে’ এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ওই স্কুলেরই এক পড়ুয়া ওইদিন স্কুলে বন্দুক নিয়ে আসে এবং সহপাঠীদের লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে শুরু করে। তাঁর ছোঁড়া  গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে ওই স্কুলেরই এক শিক্ষক রয়েছেন বলে খবর। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, হামলার পর নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত ওই ১৫ বছরের পড়ুয়া। তার কাছ থেকে বন্দুকটিও উদ্ধার করেছে পুলিশ। জানা যাচ্ছে একটি সেমি-অটোম্যাটিক বন্দুক দিয়ে হামলা চালিয়েছে ওই পড়ুয়া।

এই হামলার ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। প্রিয়জনকে হারিয়ে অকল্পনীয় বেদনার মধ্যে রয়েছেন তাঁরা।’ 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6