যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ৪২ ফিলিস্তিনি ও ১৪ ইজরায়েলি বন্দির মুক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দিনে পা দিয়েছে ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি। মধ্যস্থতার শর্ত মেনে শনিবার দ্বিতীয় দিনে আরও ৪২ ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইজরায়েল সরকার। উল্টোদিকে, ১৪ ইজরায়েলি বন্দিকে মুক্তি দেবে ফিলিস্তিনি মুক্তি সংগঠন হামাস। দু’পক্ষই আন্তর্জাতিক রেডক্রসের প্রতিনিধিদের হাতে বন্দিদের হস্তান্তর করবে।

কাতারের মধ্যস্থতায় দীর্ঘ ৪৭ দিন বাদে গাজায় চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইজরায়েল। গতকাল শুক্রবার সকাল সাতটা থেকে ওই যুদ্ধবিরতি শুরু হয়েছে। প্রথম দিন চুক্তি মেনে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। পাল্টা ১২ থাই নাগরিক এবং ১৩ ইজরায়েলিকে মুক্তি দিয়েছিল হামাসও। প্রাথমিকভাবে ঠিক হয়েছে যুদ্ধবিরতির চারদিনে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইজরায়েল। উল্টোদিকে ইজরায়েল ভূখণ্ড থেকে তুলে নিয়ে আটকে রাখা ৫০ বন্দিকে মুক্তি দেবে হামাস। প্রথমদিন বন্দি মুক্তি চুক্তি সঠিকভাবে পালিত হওয়ায় যুযুধান দুই পক্ষককেই ধন্যবাদ জানিয়েছে কাতার সরকার। যদিও যুদ্ধবিরতির মধ্যেও চোরাগোপ্তা হামলা চলছে। পশ্চিম তীরে ইজরায়েলের গুপ্তচর সন্দেহে দুই ফিলিস্তিনিকে পিটিয়ে মেরেছে ক্ষুব্ধ জনতা।   

এদিকে যুদ্ধবিরতির পরে মিশরের রাফা সীমান্ত পেরিয়ে গাজায় ত্রাণ নিয়ে ঢুকেছে দুই শতাধিক ট্রাক। এদিন সকাল থেকেই উত্তর গাজার বিভিন্ন এলাকায় ওই ত্রাণ বিলি শুরু হয়েছে বলে জানিয়েছেন রেড ক্রিসেন্টের এক মুখপাত্র। একাধিক দেশ থেকে পাঠানো ত্রাণ নিয়ে রাফা সীমান্তের কাছে অপেক্ষা করছে আরও কয়েকশো ট্রাক।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?