এই মুহূর্তে




নিজেকে ১৮-য়ের যুবক দেখাতে বছরে খরচ ২০ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক:  শরীর চাঙ্গা রাখতে মানুষ কত কিছুই না করে। কেউ করেন যোগাভ্যাস। কেউ বা যান জিমে। অনেকের আবার অভ্যাস খুব সকালে ঘুম থেকে উঠে হাঁটা বা দৌড়ানোর। কেউ কসমেটিক ব্যবহার করেন। আর যাকে কেন্দ্র করে এই গৌড়চন্দ্রিকা, তিনি বছরে খরচ করেন ২০ মিলিয়ন মার্কিন ডলার। চেহারায় যাতে বয়সের ছাপ না পড়ে, তার জন্য রেখেছেন ডাক্তার। একজন বা দুইজন নয়। ৩০জন । প্রতিদিন তারা তাঁর দিকে নজর রাখে।

প্রতি বছর এই বিশাল পরিমাণ টাকা খরচ করেন ব্রায়ান জনসন। টাকা খরচ করে উপকার পেয়েছেন ব্রায়ান। জানিয়েছেন, তার বয়স ৪৫ হলেও দেখতে লাগে ১৮। হৃদযন্ত্র কাজ করে বছর সাঁইত্রিশের এক ব্যক্তির মতো। আর ত্বক একজন ২৮ বছরের যুবকের মতো। ব্রায়ান জনসন একজন উদ্যোগপতি। ৩০জন চিকিৎসকদের নেতৃত্বে রয়েছেন ওলিভার জোলম্যান। টাকা খরচ করা হয় শরীরের প্রতিটি অঙ্গের জন্য যত্নের জন্য । তার মধ্যে যেমন মাথা রয়েছে, রয়েছে কিডনি, যকৃৎ, জননাঙ্গ, পায়ুদ্বার, দাঁত।

মেডিক্যাল টিমের সিইও ওলিভার জোলম্যান জানিয়েছেন, এটা এক ধরনের পরীক্ষা বলা যেতে পারে। একজন পরিণত মানুষের বয়স এক ধাক্কায় ২৫ শতাংশ হ্রাস করা যেতে পারে। তবে এই চিকিৎসা পদ্ধতি খরচ সাপেক্ষ হওয়ায় একমাত্র বিত্তশালীর পক্ষেই তা বহন করা সম্ভব। এটা অনেকটাই আশি তে আসিও না ছবির কথা মনে করায়। 

 ৬১ বছর বয়সে ৮৮ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্লেবয় কিং

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘুষ নেওয়ার দায়ে চিনে কমিউনিস্ট পার্টির সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানে বন্দুকের মুখে মেয়ে-সহ হিন্দু মহিলাকে অপহরণ, ধর্মান্তকরণের আশঙ্কা পরিবারের

পৃথক সিন্ধুদেশের দাবিতে উত্তাল পাকিস্তানের করাচি, চলল গুলি-কাঁদানে গ্যাস

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড! সাততলা অফিস বিল্ডিং পুড়ে ছাই, ঝলসে মৃত্যু অন্তত ২০ জনের

‘স্বামী চাই গো, স্বামী’, দরজায়-দরজায় ঘুরছেন মহিলারা, কোন দেশের ঘটনা?

পাকিস্তানি সেনা চৌকিতে জঙ্গি হামলা, নিহত ৬ সেনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ