প্রশিক্ষণের সময়ে ভূমধ্যসাগরে বিমান ভেঙে নিহত ৫ মার্কিন সেনা

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন সেনাবাহিনীর একটি বিমান রোজকার প্রশিক্ষণ অনুশীলন করছিল। প্রশিক্ষণে অনুশীলনের অংশ হিসেবে রিফুয়েলিং করার সময় বিমানটিতে হঠাৎ বিধ্বস্ত দেখা দেয়।মার্কিন সেনাবাহিনী জানায়, পূর্ব ভূমধ্যসাগরে রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসেবে রিফুয়েলিং করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাঁচ মার্কিন সেনা সদস্য নিহত হন।

গত অক্টোবর মাস থেকে অর্থাৎ প্রায় এক মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েল বাহিনী। ভয়ানক পরিস্থতি গাজার। উপত্যকাটিতে ইজরায়েলের তীব্র আক্রমণ শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। এছাড়া ইজরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপশি ওই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র।

তার মধ্যেই পূর্ব ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি বিমান। জানা গিয়েছে, গভীর রাতে দুর্ঘটনার শিকার হয়ে নিচে পড়ে যায় বিমানটি। তবে এ বিষয়ে ইউএসইইউকম জানায়, ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে এ দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত সেনাদের সম্পর্কে আর বিশদ কোনো তথ্য প্রকাশ করা হবে না। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয় তদন্ত করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, বিমান বিধ্বস্তের ঘটনায় শত্রুদের কার্যকলাপের কোন ইঙ্গিত পাওয়া যায়নি।

বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘সেনারা আমাদের দেশের জন্য প্রতিদিন তাদের জীবনকে বাজি রাখছেন। আমরা নিহত যোদ্ধাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’

অবশ্য হেলিকপ্টারটি কোথা থেকে উড়ছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে, তা মার্কিন বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ইজরায়েলকে রক্ষায় মার্কিন রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েনের পর সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিপক্ষের সম্পৃক্ততা থাকতেও পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…