বিমানে উঠতে না দেওয়ায় রাগে নিজের পোষ্যকে শৌচালয়ে চুবিয়ে মারলেন মালকিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পোষ্যরা পশুপ্রেমীদের কাছে যেন পরিবারেরই এক সদস্য হয়ে ওঠে। এককথায় পোষ্যরা সন্তানের মতই হয়ে ওঠে মালিকের কাছে। বাড়ি ছেড়ে যাবার সময় তাই অনেকে পোষ্যকে নিয়ে যায় বেড়াতে। তবে নির্মমতার কঠোর দৃষ্টান্ত দেখা গেল আমেরিকার ফ্লোরিডায়। উঠে এল পশু নির্যাতনের ভয়ঙ্কর চিত্র। পোষ্য সারমেয় যেন এক মহিলার জীবনে হয়ে উঠেছিল পথের কাঁটা। কাঁটা সরাতে বিমানবন্দরের বাথরুমে চুবিয়ে মারল পোষ্যকে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ফ্লোরিডায়। এই ঘটনায় সরব পশুপ্রেমীরা।

অভিযুক্তের নাম অ্যালিসন আগাথা,বয়স ৫৭ বছর। আমেরিকায় ফ্লোরিডার বাসিন্দা তিনি। গত বছরের ডিসেম্বরে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করছিলেন তিনি। কিন্তু তাকে ফ্লাইটে পোষ্য নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এর কারণ হিসেবে বিমান কতৃপক্ষ দাবি করেছিল, পোষ্যটি নিয়ে যাওয়ার জন্য ওই মহিলার কাছে সঠিক কাগজপত্র ছিল না। তাই নিরাপত্তার কারণে কুকুরটিকে বিমানে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় নি।

বিমান কতৃপক্ষের অভিযোগ ওই মহিলা পোষ্যটিকে বিমানবন্দরের শৌচাগারে নিয়ে যায়। এরপর জলে ডুবিয়ে মেরে ফেলে। এরপর তার দেহাবশেষ একটি আবর্জনার বাক্সে ফেলে দেয়। বিমানবন্দর কর্মীরা নিরাপত্তা তল্লাশির সময় শৌচাগারে মৃত কুকুরটিকে দেখতে পান। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ওই পোষট্যি কার ছিল। মালকিনের খোঁজ পড়তেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে বিমান কর্মীরা।

এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় তদন্তকারীর বিশেষ টিম। তারা ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করে ওই মহিলার বিরুদ্ধে। প্রায় তিন মাস পরে, ১৮ মার্চ, অ্যালিসনকে গুরুতর পশু নির্যাতনের অভিযোগে হেফাজতে নেওয়া হয়। অবশ্য তাকে জরিমানার ভিত্তিতে মুক্তিও দেওয়া হয়েছে।

এইই নিয়ে ফ্লোরিডার অ্যানিম্যাল রাইটস ফাউন্ডেশনের প্রাণী অধিকার কর্মী ব্রায়ান উইলসন ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি পোষ্য কোন প্রোডাক্ট নয় যে যখন তখন কোনও জলের বোতল বা শ্যাম্পুর বড় বোতলের মত ফেলে দেওয়া যাবে।যারা পোষ্যকে বড় করবে এমন চিন্তাভাবনা করে তাদের ভাবা উচিত,একজন পোষ্যকে ভালবাসা ও যত্নের সঙ্গে মানুষ করতে হয়। যারা এই অন্যায় করে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। যাতে এই ঘটনার পুনরাবৃত্তি কেউ করতে না পারে।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার