টেক্সাসে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু অনাবাসী ভারতীয় পরিবারের ৬ সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আনন্দ বদলে গেল বিষাদে। বড় দিন উপলক্ষে টেক্সাসের জনসন কাউন্টির এক চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল অনাবাসী এক ভারতীয় পরিবার। চিড়িয়াখানায় বেড়িয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন পরিবারের ছয় সদস্য। তবে বরাতজোরে বেঁচে গিয়েছেন একজন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারতীয় পরিবারের গাড়িতে ধাক্কা মারা পিক আপ ভ্যানটির ভুলের জকারণেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

টেক্সাস পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে সপরিবারে অন্ধ্রপ্রদেশের আমলাপুরম থেকে মার্কিন মুলুকে এসেছিলেন পি নাগেশ্বর রাও। গত মঙ্গলবার পরিবারের সদস্যদের নিয়ে স্থানীয এক চিড়িখানায় ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে তাঁদের মিনি ভ্যানটিকে মুখোমুখি ধাক্কা মারে একটি পিক আপ ভ্যান। প্রচণ্ড গতি থাকায় দুমড়ে-মুচড়ে যায় মিনি ভ্যানটি। ঘটনাস্থলেই প্রাণ হারান পি নাগেশ্বর রাও, সীতা মহালক্ষ্মী, নভিনা, কুর্তিকা, নিশিতা। বাসকি একজনের পরিচয় শনাক্ত করা যায়নি। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হয়েছেন লোকেশ কুমার নামে আরও একজন। পিক আপ ভ্যানটির চালক ও সহকারীও গুরুতর জখম হয়েছেন। আহতদের এয়ার লিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবারই অবস্থা যথেষ্ট শঙ্কাজনক।

ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারানো ছয় ভারতীয়র দেহ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আত্মীয়রা। দুর্ঘটনায় মৃত পি নাগেশ্বর রাওয়ের নিকট আত্মীয় পোন্নাড়া বেঙ্কট সতীশ কুমার অন্ধ্রপ্রদেশ বিধানসভার সদস্য এবং রাজ্যের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস পার্টির দুঁদে নেতা হিসাবে পরিচিত। তিনিই নাগেশ্বর রাওদের দেহ ফেরানোর উদ্যোগ নিয়েছেন।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম