আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ  রাশিয়া জোরাল ভূমিকম্প। রবিবার ৭.০ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে। রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূলে বেশ কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে। ইতিমধ্যেই  উদ্ধারকারীর দল ভূমিকম্প স্থল পরিদর্শন করেছেন। স্থানীয়  বাসিন্দাদের  অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকাল ৭টার দিকে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।  তবে এদিন ভূমিকম্পের পরে বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়। তবে সেগুলোর মাত্রা ছিল কম। জোরাল ভূমিকম্পের জেরে জারি হয়েছে সতর্কতা। স্থানীয়দের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাশিয়ার পূর্ব উপকূলের কামচাতকা প্রদেশে বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। আর এদিন  জোরাল ভূমিকম্পের জেরে আশঙ্কা করা হচ্ছে, সেগুলি থেকে স্বাভাবিক ভাবে অগ্নুৎপাত না হলেও ভূমিকম্পের কারণে জেগে উঠতে পারে  আগ্নেয়গিরি। কারণ, রাশিয়ার এই উপকূল প্রশান্ত মহাসাগরের সক্রিয় সিসমিক বেল্টের  উপরে অবস্থিত, যা রিং অব ফায়ার নামেই পরিচিত। তাই এদিনের পর পর ভূমিকম্পের জেরে বাড়ছে উদ্বেগ।

Published by:

Share Link:

More Releted News:

নাচের অনুষ্ঠানে তরুণীকে জাপটে ধরল রোবট, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নতুন শর্ত দিল ইরান

‘আমি ধর্ষক নই’, গুলিকাণ্ডে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প

মালিতে ভয়াবহ জঙ্গি হামলা, বিদ্রোহীদের গুলিতে নিহত দেশের প্রতিরক্ষামন্ত্রী

‘পাকিস্তান নিরপেক্ষ নয়,’ আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগেই খোঁচা ইরানের সাংসদের

৪০ বছর আগে ওয়াশিংটনের একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রেগন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ