রক্ষকই ভক্ষক! কুলটিতে নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলটি : বাংলার দ্বিতীয় দফার নির্বাচনের আগে উত্তেজনা ছড়ালো কুলটিতে। নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সাঁকতোরিয়া ফাঁড়ির পুলিশ। সোমবারই তাকে আসানসোল আদালতে তোলা হবে। নির্বাচনের আগেই এই ধরনের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার দ্বিতীয় দফার নির্বাচন। এই উপলক্ষে নিরাপত্তার জন্য আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। জানা গিয়েছে, শীতলপুর লালবাজার সিআইএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় ১০ বছরের এক নাবালিকা ও ৫ বছরের এক শিশুকন্যা আম কুড়োতে গিয়েছিল। অভিযোগ, সেখানে কর্মরত সিআইএসএফ জওয়ান রমাকান্ত বিশ্বকর্মা মিষ্টি আম দেওয়ার প্রলোভন দেখিয়ে বছর দশেকের নাবালিকাকে নিজের কোয়ার্টারে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। এরপরে ভয় পেয়ে যায় ওই নাবালিকা। বাড়িতে এসে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। মেয়ের কাছ থেকে গোটা ঘটনা শোনার পরে নাবালিকার পরিবার কুলটি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই দ্রুত ব্যবস্থা নিয়েছে সাঁকতোরিয়া ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে গিয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্ত রমাকান্ত বিশ্বকর্মাকে গ্রেফতার করা হয়েছে। 

সূত্রের খবর, নাবালিকাকে নির্যাতন করার অভিযোগ পাওয়ার পরে অভিযুক্ত জওয়ানকে ইতিমধ্যেই সিআইএসএফ কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে। অভিযুক্ত রমাকান্ত বিশ্বকর্মার বিরুদ্ধে ইতিমধ্যেই পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ​এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি, কেন্দ্র সরকার যে বাহিনীর উপর ভরসা করে বাংলায় নির্বাচন পরিচালনা করছে, সেই বাহিনীর এক সদস্যেরই এই ধরনের আচরণ অত্যন্ত লজ্জাজনক।

 

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

পেঁয়াজ কাটলে আর চোখে আসবে না জল, কীভাবে জানেন?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ব্রাজিলের জনপ্রিয় ‘ব্রিগাদেইরো’, রইল রেসিপি

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের