আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪০ বছর আগে ওয়াশিংটনের একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রেগন

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসে গুলি চলার ঘটনার পরেই আমেরিকায় ফিরল ৪০ বছর আগের স্মৃতি। শনিবার (২৫ এপ্রিল) ট্রাম্পের উপস্থিতিতে ঠিক যেখানে গুলি চলেছিল ওয়াশিংটনের সেই একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন আমেরিকার আরেক প্রাক্তন প্রেসিডেন্ট  রোনাল্ড রিগান।

ঘটনাটি ঘটেছিল ১৯৮১ সালের ৩০ মার্চ মাসে। সেই সময়ে হোটেলের বাইরে গুলিবিদ্ধ  হয়েছিলেন আমেরিকার  ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান।  ঘটনার দিন জন হিঙ্কলি জুনিয়র নামের এক হামলাকারী রিগানকে লক্ষ্য করে গুলি  চালিয়েছিল। রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির তথ্য অনুযায়ী জানা গিয়েছে ওই দিন  রিগান এএফএল-সিআইওর ৫ হাজার  সদস্যের সামনে বক্তৃতা দেওয়ার পর বেড়িয়ে যাচ্ছিলেন। সেই সময়ে  হিঙ্কলি  ২২ ক্যালিবার রিভলভার থেকে গুলি ছোড়েন।  গুলিটি গিয়ে লেগেছিল  রিগানের বাম বগলের নিচে ।   ফুটো হয়ে  গিয়েছিল  ফুসফুস এবং ভেতরে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়। বন্দুকবাজের হামলায় রিগান ছাড়া আহত হয়েছিলেন  প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি, সিক্রেট সার্ভিস এজেন্ট টিমোথি ম্যাকার্থি এবং পুলিশ অফিসার টমাস ডেলাহান্টি।  রিগানকে উদ্ধার করে   জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই ছিলেন ১২ দিন। তারপর ফিরেছিলেন  হোয়াইট হাউসে। 

আরও পড়ুন: হোয়াইট হাউসে গুলি চালানো বন্দুকবাজের ছবি প্রকাশ্যে আনলেন ট্রাম্প

প্রসঙ্গত, শনিবার হোয়াইট হাউসে  নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প সহ মার্কিন কর্তারা। সকলেই ছিলেন বেশ খোশমেজাজে । কিন্তু সেই আনন্দের মাঝেই পর পর চলে গুলি। মুহূর্তে ছড়িয়ে পরে আতঙ্ক। তার পরেই দ্রুত  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং অন্যান্য শীর্ষ মার্কিন নেতাদের অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও এই গুলি চলার ঘটনায় কেউ  আহত  হয়নি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তবে সেই একই জায়গায় রিগান গুলিবিদ্ধ হলেও ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। 

 

 

Published by:

Share Link:

More Releted News:

আরব সাগরে মার্কিন অভিযান, আটক ইরানের তেলবাহী জাহাজ ‘সেভান’

কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ! নিহত ১৪, আহত একাধিক

শিকাগোয় অভিযুক্তের গুলিতে প্রাণ হারালেন পুলিশকর্মী, চিকিৎসাধীন সহকর্মী

হোয়াইট হাউসে গুলি চালানো বন্দুকবাজের ছবি প্রকাশ্যে আনলেন ট্রাম্প

ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে নৈশভোজ চলাকালীন পর পর চলল গুলি, তারপর…

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ