Afghanistan: টিভি সাক্ষৎকারে ডিপ্লোমা সার্টিফিকেট ছিঁড়ে ফেললেন অধ্যাপক

নেটপাড়ার বাসিন্দারা কুর্নিশ জানাচ্ছেন এই অধ্যাপককে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে তালিবান সরকার। তা নিয়ে সেখানকার একটি টিভি চ্যানেল কাবুল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের সাক্ষাৎকার নিচ্ছিল। সাক্ষাৎকার দেওয়ার সময় অধ্যাপক তাঁর ব্যাগে থাকা ডিপ্লোমা সার্টিফিকেট বের করে সঞ্চালকের সামনেই ছিঁড়ে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য। ভাইরাল হওয়া ভিডিয়োতে অধ্যাপককে বলতে শোনা যায়, আজকের পর আমার কাছে এই সব সার্টিফিকেটের কোনও মূল্য নেই। কারণ, এই দেশে শিক্ষার দাম নেই। আমার মা, আমার বোনকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই, আমি আমার ডিপ্লোমা সার্টিফিকেট ছিঁড়ে ফেললাম।

ভাইরাল হওয়া ওই ঘটনা দেখে অধ্যাপকের প্রশংসায় পঞ্চমুখ আফগানিস্তানের পডু়য়ারা। কুর্নিশ জানিয়েছেন, আফগানিস্তানের প্রাক্তন পুনর্বাসন ও শরণার্থী সংক্রান্ত বিষয় সংক্রান্ত দফতরের মন্ত্রী শবনম নাসিমি। ঘটনার পরে পরেই তিনি টুইট করে তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন। খুব কম শব্দে জানিয়েছেন তাঁর বক্তব্য। শবনম নাসিমি লেখেন, আশ্চর্যজনক ঘটনা। কাবুল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক টিভিতে সাক্ষাৎকার চলাকালীন তাঁর ডিপ্লোমা সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া ওই ঘটনা ভাইরাল হওয়ার পর ভিডিয়োটি দেখেছেন ৩৮ হাজারের বেশি মানুষ।

গত অগস্টে তালিবান আফগানিস্তান দখল করে। ক্ষমতা দখলের পর জারি করতে থাকে একাধিক বিধিনিষেধ, যার লক্ষ্য ছিল মূলত মহিলারা। সেই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হল শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি করেন সরকারের উচ্চশিক্ষামন্ত্রী নেদা মহম্মদ নাদিম।

আরও পডু়ন বেঁচে জাওয়াহিরি? ভিডিয়ো প্রকাশ আলকায়দার

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের