রুশ বিরোধিতায় নেই, জি-৭ বৈঠক থেকে বাদ পড়তে পারে ভারত

যদিও রাশিয়া থেকে নিষেধাজ্ঞার পরেও ক্রমাগত তেল আমদানি করে পশ্চিমি দেশগুলোর সমালোচনার মুখে পড়েছে জার্মানি ও পোল্যান্ড।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনের রুশ আগ্রাসন নিয়ে ভারত সরাসরি কোনও বিরোধিতা করেনি। এর জেরেই জি-৭ বৈঠকে ভারতকে ডাকা উচিৎ হবে কি না, সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জার্মানি। যদিও নিষেধাজ্ঞার পরেও রাশিয়া থেকে ক্রমাগত তেল আমদানি করে পশ্চিমি দেশগুলোর সমালোচনার মুখে পড়েছে জার্মানি ও পোল্যান্ড।

একটি রিপোর্টে জানা গিয়েছে, জি-৭ বৈঠকে জার্মানি ইতিমধ্যে সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়াকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত। তবে ভারতকে ডাকা হবে  কি না, এই বিষয়ে এখনও সংশয় রয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের আগে একটি তালিকা তৈরি করা হয়েছিল, যাদের জি-৭ বৈঠকে আমন্ত্রণ জানানো হবে। সেই তালিকায় ভারতের নাম ছিল বলে জানা গিয়েছে। কিন্তু রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের জেরে সমস্ত সমীকরণ পাল্টে যেতে থাকে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বেশ কয়েকটি দেশ বিরত ছিল। তারমধ্যে ভারত অন্যতম। শুধু তাই নয়, পশ্চিমি দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করলেও ভারত তা করেনি। ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। ভারত সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীল। ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও চিন ক্রমাগত ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে।

ভারতকে জি-৭ বৈঠকে আমন্ত্রণ জানানো নিয়ে সংশয় প্রকাশ করলেও রুশ নির্ভরতার কারণে ইতিমধ্যে সমালোচিত হয়েছে জার্মানি। জার্মানি ও পোল্যান্ড রাশিয়ার ওপর অনেকাংশে নির্ভর। যদিও জার্মানি ইউক্রেন যুদ্ধের পর থেকে রুশ নির্ভরতা কমানোর চেষ্টা করছে। তবে জার্মানি কলকারখানাগুলোতে প্রয়োজনীয় শক্তির জন্য রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল।

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

৪১ বছরে ফের মা হতে চলেছেন শাহরুখের ‘রাইস’ ছবির নায়িকা মাহিরা খান

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু