পাকিস্তানে আফগান বিমান বাহিনীর হামলা, গুঁড়িয়ে গেল সেনা ব্যারাক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের উত্তেজনা চরমে পাকিস্তানে। আফগানিস্তানের পক্ষ থেকে চালানো সাম্প্রতিক বিমান হামলায় গুঁড়িয়ে গিয়েছে একটি সেনা ব্যারাক বলে দাবি করা হয়েছে। পাকিস্তান-এর নিরাপত্তা সূত্রে খবর, এর আগে সীমান্ত সংঘর্ষে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পরই পাল্টা কৌশল হিসেবে আফগানিস্তান পাকিস্তানের একাধিক শহরকে লক্ষ্য করে হামলা শুরু করেছে।

সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আফগান বিমান বাহিনী পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এর ফৈজাবাদ এলাকার কাছে একটি সামরিক শিবির, খাইবার পাখতুনখোয়ার নওশেরা ক্যান্টনমেন্টে একটি সেনা ব্যারাক এবং জামরুদে অবস্থিত একটি সামরিক ঘাঁটি। শুক্রবার সকাল আনুমানিক ১১টা নাগাদ ফৈজাবাদ, নওশেরা ক্যান্ট, জামরুদ মিলিটারি কলোনি এবং অ্যাবোটাবাদ-এর কাছে একটি সামরিক ক্যাম্পে এই হামলা চালানো হয়।

আরও পড়ুন: জুম্মা নামাজের পরেই ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, অভিযানে নির্দিষ্ট সামরিক কেন্দ্র, ঘাঁটি ও পরিকাঠামোকেই লক্ষ্য করা হয়েছে এবং অভিযান সফল হয়েছে। আগের রাতে কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বিমান হামলার প্রতিক্রিয়াতেই এই পাল্টা অভিযান চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। হামলায় ড্রোনও ব্যবহৃত হয়েছে বলে জানানো হলেও পাকিস্তান সরকারের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে সীমান্তবর্তী ডাঙ্গাম জেলা থেকে এক আফগান কমান্ডারের বক্তব্য প্রকাশ্যে এসেছে। তাঁর দাবি, বাঁশি এলাকায় তীব্র লড়াইয়ের পর পাকিস্তানি মিলিশিয়ারা পিছু হটেছে। আরও বলা হয়েছে, নাভপাস পোস্ট দখলের সময় দুই পাকিস্তানি সেনার দেহ নিখোঁজ হয়, যেগুলি বর্তমানে মুজাহিদিনদের দখলে রয়েছে।

আফগানিস্তানের প্রকাশিত অন্য একটি ভিডিওতে যুদ্ধক্ষেত্র থেকে জব্দ করা অস্ত্র আফগান যোদ্ধাদের মধ্যে বিতরণ করতে দেখা যায়। দাবি করা হয়েছে, ডুরান্ড লাইন বরাবর একাধিক পাকিস্তানি চেকপোস্ট দখল করা হয়েছে। আফগান বাহিনীর বক্তব্য অনুযায়ী, অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন, বহু অস্ত্র জব্দ হয়েছে এবং কয়েকজন জীবিত সেনাকে আটক করা হয়েছে। অন্যদিকে, এই সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ