চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তালিবানি ফতোয়া, কাবুলিওয়ালার দেশে নিষিদ্ধ মানুষ ও প্রাণীর ছবি প্রচার

courtesy google

নিজস্ব প্রতিনিধি : আফিগানিস্তানের শাসক ক্ষমতায় রয়েছে তালিবান গোষ্ঠি। শাসন ক্ষমতায় এসে থেকেই একটার পর একটা কড়া নিয়ম চালু করেছেন দেশটিতে। গত আগস্টে আফগানিস্তানে ৩৫টি নিয়মকানুন আইন হিসেবে কার্যকর ও নথিবদ্ধ করেছিল তালেবান সরকার। এসব আইনে কিছু ছিল নারীদের বাড়ির বাইরে একা বেরোনো নিষিদ্ধ হওয়ার পাশাপাশি পুরুষদের সামনে জনসমক্ষে না আসার কঠোর নিয়ম এমনকি তাদের কণ্ঠ ও মুখ জনসমক্ষে দেখা বা শোনা থেকেও নিষিদ্ধ করা হয়েছে। এবার আরও নতুন নিয়ম নিয়ে আসতে চলেছে তালিবান সরকার। খুব শীঘ্রই দেশটিতে আসতে চলেছে নতুন নিয়ম।

দেশটির (আফিগানিস্তান) নৈতিকতা মন্ত্রণালয় নতুন এক আইনের কথা জানিয়েছে, এই আইন চালু হলে গণমাধ্যমে কোনো ‘জীবিত মানুষ ও প্রাণীর ছবি প্রকাশ করা যাবে না।

এই নিয়ে দেশটির নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ‘এই আইন আফগানিস্তান জুড়ে কার্যকর হবে, এবং তা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।’একইসঙ্গে তিনি আরও বলেন, ‘ এই আইনের কাজে বাস্তবায়িত করতে নিয়োজিত থাকবে বহু কর্মকর্তা। তাঁরা জনগণকে বোঝাবে যে জীবন্ত বস্তুর ছবি ইসলামী আইনের পরিপন্থি। আইন বাস্তবায়নে কোন জোর করা হবে না। জনগনকে শুধু বোঝানো হবে।

তালেবান সরকারের এই প্রতিনিধি আরও জানান, ‘আইন বাস্তবায়নে জবরদস্তির কোনো জায়গা নেই। এটি শুধুমাত্র উপদেশ। সকল জনসাধারণদের বোঝানো যে এই বিষয়গুলো (জীবন্ত কিছুর ছবি প্রকাশ) সত্যিই শরিয়া বিরোধী। এটি  এড়িয়ে চলা উচিত।’

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা দখলের পর থেকেই একটার পর একটা নতুন আইন বাস্তবায়নে করছে।বিচার বিভাগ সম্প্রতি কঠোর শরিয়া আইনকে আনুষ্ঠানিকতা দেওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঘোষণা করেছে। তালেবান সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ক্ষমতায় এসে তালেবানরা আফগান নারীদের সব অধিকার কেড়ে নিয়েছে। এসব আইনের কারণে আফগান নারীরা সংকটে পড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ