আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুমিছিল ২,২০০-র গণ্ডি ছাড়াল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে গত রবিবারের (৩১ অগস্ট) ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৪,৪১৭ জন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ধ্বংসস্তুপ সরিয়ে তাঁদের খোঁজ চলছে। আজ বৃহস্পতিবার সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে এমনটাই জানিয়েছেন তালিবান সরকারের উপ মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত।

গত রবিবার মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের পূর্বাঞ্চল। ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬। মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও  কম্পন টের পাওয়া গিয়েছে। ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পাকিস্তান সীমান্ত লাগোয়া কুনার ও নানগারহার প্রদেশ।

ভূমিকম্পের পরেই যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্যে ঝাঁপায় প্রশাসন। কিন্তু ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় প্রতিকুলতার মুখোমুখি হতে হয় উদ্ধারকারীদের। কুনার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান এহসানুল্লাহ এহসান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন ‘ভূমিকম্পে কুনারের চারটি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু স্থানে ভূমিধস ও বন্যার কারণে আকাশপথ ছাড়া অন্য কোনওভাবে সেখানে পৌঁছতে পারছেন না উদ্ধারকর্মীরা। এখনও ধ্বংসস্তূপের নিচে আরও কত মানুষ আটকা পড়ে আছেন তা সঠিকভাবে অনুমান করা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া শুরু করার চেষ্টা চলছে।’ উদ্ধারকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, ‘ধ্বংসস্তুপ সরাতেই একের পর এক মৃতদেহ বেরিয়ে আসছে। অনেক দেহে্ পচনও শুরু হয়েছে। প্রাণের স্পন্দন খোঁজা চলছে।’ ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই বিভিন্ন দেশকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে তালিবান সরকার।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের