চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অত্যাধুনিক স্পোর্টস কার পেল আফগানিস্তান, বুক চওড়া তালিবানদের

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান পেল অত্যাধুনিক স্পোর্টস কার। স্পোর্টস কারের ভাবনা কাবুলের কারিগরী ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সংস্থার কয়েকজন ইঞ্জিনিয়ারের। তারা তাদের ভাবনার কথা জানায় এনটপ নামে একটি সংস্থাকে। এনটপ তাদের স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে। অত্যাধুনিক স্পোর্টস কার তৈরি করতে সময় লেগেছে পাঁচ বছর। গাড়ির রঙ কালো। হুড খোলা। গাড়ির নাম Mada-9।

গাড়ির উদ্বোধন করেন তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, আফগানিস্তানবাসীদের কাছে আজ এই দিনটি অত্যন্ত গর্বের। অনেকে সেই গাড়ি স্পর্শ করে দেখেন।

গাড়ির বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু তালিবানদের তরফ থেকে জানানো হয়নি। গাড়ির নকশা তৈরি করেছেন মহম্মদ রিজা আহমেদি।সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আহমেদি বলেন, আফগানিস্তান মানে লোকে জানত হিংসা, মারামারি, বিস্ফোরণ, বোমা আর বারুদ। আজকের আফগানিস্তান অনেক উন্নত। তাঁর স্বপ্ন ছিল আফগানিস্তানের রাস্তায় একদিন না একদিন দাপিয়ে বেড়াবে অ্যাম্বাসেডর। সেই স্বপ্ন পূরণ হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, তালিবান সরকারের কয়েকজন প্রতিনিধি আহমাদির ওয়ার্কশপে গিয়েছেন। তাদের যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। আহমাদি জানিয়েছেন, গাড়িটি তৈরি করতে পাঁচ বছর লেগেছে। ইঞ্জিনিয়ারেরা দিন-রাত এক করে তৈরি করেছেন অত্যাধুনিক এই স্পোর্টসকার। দোহাতে গাড়ির  প্রদর্শনীতে এই গাড়িটিকেও দেখতে পাওয়া যাবে। তালিবান সরকার  স্পোর্টসকারকে দোহায় পাঠানোর উদ্যোগ নিয়েছে।

এই ঘটনা আফগানিস্তানবাসীর কাছে গর্বের, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত পাঁচ

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ