মৃত্যুমিছিলের ক্ষত নিয়ে নতুন জীবন শুরু, ৫৪ দম্পতির গণবিবাহ গাজায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় মৃত্যুমিছিল অব্যাহত রয়েছে। এখনও হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। তবে জীবনযুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে হার মানতে নারাজ গাজাবাসী। ধ্বংসস্তুপের মধ্যে থেকেও জীবনযুদ্ধের হাল ছাড়তে নারাজ তাঁরা। দীর্ঘ দুই বছর ধরে টানা সংঘাত, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মধ্যে এক মন ভালো করা ঘটনা ঘটেছে। অনিশ্চিত জীবনের মধ্যে নতুন জীবন শুরু করেছেন ৫৪ দম্পতি। মঙ্গলবার (২ ডিসেম্বর) যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় অনুষ্ঠিত হয়েছে গণবিবাহের অনুষ্ঠান।

দুই বছরের ধ্বংসযজ্ঞ, মৃত্যুমিছিল এবং সংঘাতের পর আশার আলোর এক বিরল মুহূর্ত। গণবিবাহের অনুষ্ঠানে ইমান হাসান লাওয়াকে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাকে এবং স্যুট পরা হিকমাত লাওয়াকে দক্ষিণ গাজার ধ্বংস হওয়া ভবনের পাশ দিয়ে হাত ধরে হেঁটে যেতে দেখা যায়। ঠিক একইভাবে এই পোশাক পরে অন্যান্য দম্পতিরাও ছিলেন। কাছের মানুষদের হারানোর যন্ত্রণা বুকে নিয়েই তাঁরা নতুন জীবন শুরু করেছেন। ইমান হাসান লাওয়া ও হিকমাত লাওয়া মন ভালো করে দেওয়া মুহূর্তের প্রতিনিধিত্ব করেন। যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিবাহের অনুষ্ঠানে ৫৪ জন দম্পতির মধ্যে ২৭ বছর বয়সী এই ফিলিস্তিনি যুবক-যুবতীও ছিলেন। এই অনুষ্ঠান নিয়ে লাওয়া বলেন, “যা কিছু ঘটেছে তা সত্ত্বেও, আমরা একটি নতুন জীবন শুরু করব। ঈশ্বরের ইচ্ছায়, এটিই হবে যুদ্ধের সমাপ্তি।”

বিয়ে ফিলিস্তিনি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ আচার। তবে যুদ্ধের আবহে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল গাজায় বিয়ে আয়োজন। যুদ্ধবিরতির পর আগের মতো প্রতি মুহূর্তে হামলা না হওয়ার কারণে কিছুটা ছন্দে ফিরেছে গাজা। তাই জমকালো আয়োজন না হলেও যুবক-যুবতীদের মুখে হাসি ফোটাতে এই গণবিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিলিস্তিনি পতাকা উড়িয়ে নবদম্পতিদের শুভেচ্ছা জানিয়েছেন গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের মানুষরা। তবে বিয়ের এই খবর খুশি করলেও উপত্যকার ২০ লাখ বাসিন্দার বেশিরভাগই ইমান ও হিকমাতের মতো বাস্তুচ্যুত।

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

বিরুষ্কার দেখানো পথে হাঁটলেন ভিকি-ক্যাটরিনা, ছেলের ছবি তুলতে নিষেধ পাপারাজ্জিদের

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

প্রেম যে কাঁঠালের…! ১৪ বছরের কিশোরের প্রেমে হাবুডুবু ৪০ বছর বয়সী চার সন্তানের জননী

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

তামিলনাড়ুতে মহিলাদের নিরাপত্তা ও যৌন অপরাধ দমনে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী বিজয়ের

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

২ রানে ৬ উইকেট, টি টোয়েন্টির সবচেয়ে কৃপণ বোলার বতসোয়ানার নাবিল

টি-টোয়েন্টিতে গেইলের অবিস্মরণীয় রেকর্ড ভাঙা লক্ষ্য বৈভবের

নবান্নের কড়া নির্দেশের পরই নতুন হোল্ডিং সেন্টারে তিন অনুপ্রবেশকারী, লালগোলায় আলোড়ন