হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: হুথিদের হামলার জেরে তটস্থ সৌদি আরব। গত সপ্তাহে সৌদি আরবের রিয়াধ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল জঙ্গি গোষ্ঠী হুথিরা। সেই হামলার জেরে মৃত্য়ু হয়েছিল কমপক্ষে ১৪ জনের। যার মধ্যে ছিলেন এক ভারতীয়। তারপরেই সৌদি আরবে থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছিল নয়াদিল্লি। গতকাল, শুক্রবার সৌদি আরবের একাধিক এয়ারপোর্টে যেমন রিয়াধ, জেদ্দা ও দাম্মাম পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল এয়ার ইন্ডিয়া। তাঁরা জানিয়েছিল আগামী ২০ অক্টোবর পর্যন্ত ওই তিন এয়ারপোর্টে কোনও বিমান পরিষেবা থাকছে না। আজ, শনিবার সেই সময়সীমা আরও বৃদ্ধি করল এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ভারতের এই দুই এয়ারলাইন্স সংস্থা জানিয়েছে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের তিন এয়ারপোর্ট রিয়াধ, জেদ্দা ও দাম্মাম পর্যন্ত বিমান পরিষেবা স্থগিত রাখা হচ্ছে। পরিস্থিতির কথা মাথাতে রেখে এটা করা হচ্ছে। প্রয়োজনে সেই সময়সীমা আরও বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

আরও পডুন: পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

শুধুই ভারত থেকে নয়, এই মুহূর্তে জেদ্দা, রিয়াধ ও দাম্মাম থেকে কোনও বিমান আসবেও না। তেমনটাই জানিয়েছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। মূলত যাত্রীদের নিরাপত্তার কথা মাথাতে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে এই বেসরকারি এয়ারলাইন্স সংস্থা। আজ, শনিবার জারি করা একটি ভ্রমণ বিজ্ঞপ্তিতে টাটা-মালিকানাধীন বিমান সংস্থাটি জানিয়েছে যে, ৯ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ভ্রমণের তারিখসহ ১৫ অক্টোবর বা তার আগে করা বুকিংগুলি ১০ নভেম্বর পর্যন্ত একবার বিনামূল্যে তারিখ পরিবর্তনের জন্য যোগ্য। এয়ার ইন্ডিয়া বিবৃতি জারি করে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত জেদ্দা, রিয়াদ এবং দাম্মাম থেকে ও সেখানে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমরা বুঝতে পারছি যে এই বিঘ্নের জেরে আমাদের যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা প্রভাবিত হবে। তবে সবটাই করা হচ্ছে নিরাপত্তার কথা মাথাতে রেখে।’

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, রাত জেগে ১৫টি মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

‘স্যার আমরা পৃথিবী ছাড়ছি’, স্ত্রীর জন্মদিনে সিইও-কে মেইল, গুরুগ্রামে ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল