ইরান- ইজরায়েল সংঘাত, উড়ান বন্ধ করল এয়ার ইন্ডিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে সংঘাত বেড়েছে ইজরায়েলের। ছড়িয়ে পড়েছে উত্তেজনা।  আর তাতে বাড়ছে   উদ্বেগ।  এহেন যুদ্ধ পরিস্থিতিতে সেদেশে বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে জানান হয়েছে,’ যাত্রী ও ক্রুদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে। সেইজন্য   আগামী ৮ আগস্ট পর্যন্ত তেল আবিবে নামবে না এয়ার ইন্ডিয়ার কোন বিমান।‘

ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চলমান এই সংঘাতে ইরান, লেবানন, মিসর, সিরিয়া ও জর্ডানসহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশে ৩৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এই আবহে কিছু দিন আগে  ইরানের রাজধানী তেহরানে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় হামাস গোষ্ঠীর প্রধান ইসমাইল হানিয়ের। আর এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে হামলায় প্রাণ হারান হামাসের  সামরিক প্রধান  মোহাম্মদ দেইফ। আর এই ঘটনার পর ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

সবমিলিয়ে ইজরায়েলের পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। এহেন পরিস্থিতিতে ইজরায়েলে নিজেদের পরিষেবা ফের বন্ধ রাখার সিদ্ধান্ত নিল  এয়ার ইন্ডিয়া। এরফলে  ৮ আগস্ট পর্যন্ত  দিল্লি  থেকে কোন উড়ান যাবে না তেল আবিবে।  বলা বাহুল্য, এই প্রথম নয়। এরআগে ২০২৩ সালে ৭ অক্টোবর ইজরায়েল-হামাস সংঘর্ষ শুরুর পরেও বিমান পরিষেবা বাতিল করেছিল এয়ার ইন্ডিয়া।

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট