কে ইয়াহিয়া সিনওয়ার? কতটা ভয়ঙ্কর ছিলেন হামাস প্রধান?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলি বাহিনীর হাতে খতম হয়েছেন প্যালেস্টানিয় সশস্ত্র গোষ্ঠী হামাসের নয়া প্রধান ইয়াহিয়া সিনওয়ার। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তরফে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যাকারী’ সিনওয়ারকে নিকেশ করার কথা জানানো হয়েছে। কিন্তু কে এই ইয়াহিয়া সিনওয়ার? যাঁকে মারতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র?

১৯৬২ সালের ২৯ অক্টোবর গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন ইয়াহিয়া সিনওয়ার। তাঁর বাবা-মা ১৯৪৮ সালে আরব-ইজরায়েল যুদ্ধের সময়ে আশকেলন থেকে বাস্তুচ্যূত হয়ে ওই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। ১৯৮০ সালের গোড়ার দিকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সিনওয়ার। যদিও পড়াশোনার পরিবর্তে কীভাবে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তোলা যায়, সে দিকেই বেশি মনোযোগ দিয়েছিলেন। ১৯৮২ সালে ইসলামি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত হওয়ার কারণে তাঁকে আটক করা হয়। ১৯৮৫ সালে পড়াশোনার পাঠ চুকিয়ে বেশ কয়েকজন বন্ধুবান্ধবের সঙ্গে আল-মাজেদ নামে একটি ইসলামি সংগঠন গড়ে তোলেন সিনওয়ার। ১৯৮৭ সালে গঠিত হয় প্যালেস্টানিয় সশস্ত্র সংগঠন হামাস। আর ওই সংগঠনের সঙ্গে মিশে যায় আল-মাজেদ। হামাসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি দেখভালের দায়িত্ব বর্তেছিল সিনওয়ারের কাঁধে। ১৯৮৮ সালে তাঁকে আটক করে ইজরায়েল প্রশাসন। পরের বছর ইজরায়েলকে সহযোগিতাকারী প্যালেস্টানিয়দের খুন করার অভিযোগে দোষী সাব্যস্ত হন সিনওয়ার। পৃথক চার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয় তাঁকে। দীর্ঘ কারাবাসের সময়ে জেলের অন্দরেই কয়েদিদের সংগঠিত করেন তিনি। এমনকি কয়েদিদের দিয়ে অনশন আন্দোলনও গড়ে তোলেন। ২০১১ সালে প্যালেস্টাইন ও ইজরায়েলের মধ্যে বন্দিমুক্তি চুক্তির কারণে  জেল থেকে ছাড়া পান সিনওয়ার।

গাজায় ফেরার পরেই হামাসের একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন তিনি। ২০১২ সালের এপ্রিলে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যপদ লাভ করেন। ২০১৫ সালে সিনওয়ারের নাম আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালিকায় অন্তর্ভুক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র। গত বছর ৭ অক্টোবর অতর্কিতে ইজরায়েলে হামলা চালায় হামাস যোদ্ধা। কয়েক ঘন্টার মধ্যে তেল আবিব থেকে শুরু করে ইজরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে কয়েক হাজার রকেট নিক্ষেপ করা হয়। ওই হামলায় ১,২০০ ইহুদি প্রান হারান। পাশাপাশি ইজরায়েল থেকে ২৪০ জনের বেশি মানুষকে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস যোদ্ধারা। ওই হামলা সিনওয়ারের মস্তিস্কপ্রসূত বলেই বদ্ধমূল ধারণা ইজরায়েলি সেনার। ফলে সিনওয়ারকে খতম করার লক্ষ্য নিয়ে গত এক বছরের বেশি সময় ধরে গাজা, রাফা-সহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছিল ইজরায়েলি সেনারা। গত জুলাইতে ইজরায়েলি বিমান হামলায় নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তাঁর মৃত্যুর পর সংগঠনের হাল ধরেন ইয়াহিয়া সিনওয়ার। অবশেষে বুধবার রাফায় ইজরায়েলি সেনার হামলায় খতম হলেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিনওয়ারের মৃত্যু হামাস যোদ্ধাদের কাছে বড় ধাক্কা। নতুন করে সংগঠনকে গড়ে তোলার মতো দক্ষ এবং কৌশলী নেতা হামাসে রইল না।  

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা