নিরাপত্তার কারণে নেপালে বাতিল যাবতীয় আন্তর্জাতিক বিমান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। সেদেশের পরিস্থিতির গুরুত্ব  বিবেচনা করে এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। এই সমস্যার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে নিয়েছে।

টিআইএ-র জেনারেল ম্যানেজার হংস রাজ পান্ডে বলেন, "কোটেশ্বরের কাছে ধোঁয়ার কুণ্ডলীর কারণে দুপুর ১২:৪৫ মিনিট থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রয়েছে। বিমানবন্দর বন্ধ নেই। আমরাও এটি বন্ধ করব না।” চলাচলে সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না। তার ফলে বিমান ওঠানামা করতে পারছে না। নিরাপত্তার কারণে বুদ্ধ এয়ার সহ দেশীয় বিমান সংস্থাগুলি সমস্ত ফ্লাইট স্থগিত করেছে।

জনরোষের দাবানলে জ্বলছে নেপাল। ইতিমধ্যেই নেপালের প্রধামমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগের পরামর্শ  দিয়েছেন সেদেশের সেনাপ্রধান। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কমিউনিস্ট পার্টির অফিসে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।  নেতা মন্ত্রীদের নিরাপত্তাজনিত দায়িত্ব থেকে হাত তুলে নিয়েছে নেপাল পুলিশ। তাঁরা স্পষ্ট জানিয়েছে পুলিশ আর নেতা বা মন্ত্রীদের সুরক্ষার দায়িত্ব নেবে না।

‘ওলি চোর দেশ ছোড়’ লেখা প্ল্যাকার্ড, স্লোগানে ছেয়ে গিয়েছে চারদিক। আজই দেশ ছাড়তে পারেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে আরও কয়েকজন মন্ত্রীর দেশ ছাড়ার সম্ভভাবনা।  হামলা চালানো হয়ে সংসদ ভবনে। ইতিমধ্যেই ১০ মন্ত্রী পদত্যাগ করেছগেন। অগ্নিগর্ভ নেপালে ওলি সরকারের পতন হয়তো এখন সময়ের অপেক্ষা।  প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডিলের বাড়ির দখল নিয়েছে বিক্ষোভকারীরা। ওলির আজ দেশ ছাড়ার প্রবল সম্ভাবনা।  সম্ভবত দুবাই চলে যাবেন তিনই। তৈরি রয়েছে বিমান।

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার আগে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের