OpenAI-র ডিরেক্টর বোর্ডে ফিরলেন চ্যাটজিপিটির স্রষ্টা স্যাম অল্টম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের স্বপদে ফিরছেন এআই সংস্থা ‘ওপেন এআই’-এর চিফ এক্সিকিউটিভ স্যাম অল্টম্যান। তিনজন নতুন ডিরেক্টরের সঙ্গে তাঁকেও রাখা হয়েছে ওপেন এআইয়ের বোর্ডে। সম্প্রতি এআই সংস্থার তরফে এই কথা জানানো হয়েছে।

শুক্রবার ওপেন এআইয়ের তরফে জানানো হয়েছে, অল্টম্যানের সঙ্গে সংস্থার পরিচালন বোর্ডে থাকছেন সুই ডেসমন্ড হেলম্যান, নিকোলে সিলেগম্যান ও ফিডজি সিমো। এছাড়াও সংস্থার বোর্ডে থাকছেন অ্যাডম ডি অ্যাঞ্চেলো, ল্যারি সামার্স ও ব্রেট টেলর। গত বছর নভেম্বর মাসে উইমারহ্যাল নামে এক ল ফার্ম সংস্থার তরফে একটি তদন্ত শুরু করা হয়। সেই তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে অল্টম্যানকে বরখাস্ত করা হয়েছিল। ওপেন এ আই সংস্থার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি সংস্থার কর্মী ও ইনভেস্টররা। পাশাপাশি মাইক্রোসফটের পক্ষ থেকেও এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়।

শেষ পর্যন্তু সম্প্রতি ওপেন এআই সংস্থার তরফে জানানো হয়েছে, সর্বসম্মতিক্রমে সংস্থার তরফে স্যাম অল্টম্যানের নেতৃত্বকেই মেনে নেওয়া হচ্ছে। সংস্থার তরফে নতুন কর্পোরেট গভার্নেন্স গাইডলাইন তৈরি করা হয়েছে। অল্টম্যান ফিরে আসার ফলে সংস্থার কাজকর্ম আরও নতুন উদ্যোমের সঙ্গে এগোবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অল্টম্যানের বরখাস্তের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর সংস্থার কর্মীদের এক বড় অংশ দাবি তোলেন, অল্টম্যানকে সিইও পদে ফেরাতে হবে, না হলে তাঁরা কাজ ছেড়ে দেবেন। শেষপর্যন্তু ওপেন এ আইয়ের সিইও পদে ফেরানো হল অল্টম্যানকে।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন