ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ রোজকার মতোই রাস্তার ধারে বসে ভিক্ষা করছিলেন এক মহিলা। পথচলতি মানুষের কাছে হাত পেতে চাইছিলেন সাহায্য। বাইরে থেকে দেখে তাঁকে আর পাঁচ জন ভিক্ষুকের মতোই মনে হয়েছিল। কিন্তু তাঁর ঝুলি বা সঙ্গে থাকা জিনিসপত্রে যে এত বিপুল অর্থ লুকিয়ে রয়েছে, তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ।

সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত ওই মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয়। আর তাতেই চোখ কপালে ওঠে সকলের। তাঁর কাছে পাওয়া যায় প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। দেশটির এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে , রাজধানীর একটি ব্যস্ত এলাকায় ভিক্ষা করার সময় ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।  খবর পেয়ে সেখানে অভিযান চালান সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের ভিক্ষাবিরোধী দল এবং জননিরাপত্তা অধিদফতরের আধিকারিকেরা। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নগদ। 

আরও পড়ুনঃ গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

প্রশাসনের দাবি, ওই মহিলা নিয়মিত ভিক্ষা করতেন। প্রতিদিন ভিক্ষা করে পাওয়া টাকা খরচ না করে জমিয়ে রাখতেন। এমনকি বিভিন্ন দেশের মুদ্রায় সেই টাকা বদলে রাখতেন বলেও জানা গিয়েছে। দিনের পর দিন এ ভাবে টাকা জমতে জমতেই তাঁর কাছে তৈরি হয়েছিল এত বড় অঙ্কের সঞ্চয়। তবে কত বছর ধরে তিনি ভিক্ষা করছিলেন, তা এখনও জানা যায়নি। ওই মহিলার জাতীয়তা নিয়েও কোনও তথ্য প্রকাশ করেনি জর্ডান প্রশাসন। এই ঘটনার পর সাধারণ মানুষকে সতর্ক করেছে জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়। রাস্তায় ভিক্ষুকদের সরাসরি টাকা না দিয়ে অনুমোদিত স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সাহায্য করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্দেহজনক ভাবে ভিক্ষা করার ঘটনা নজরে এলে প্রশাসনকে জানানোর আবেদনও করা হয়েছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল