Apple: আমেরিকায় তৈরি হল অ্যাপেলের কর্মী ইউনিয়ন

প্রস্তাবের পক্ষে ভোট ৬৫টি, বিপক্ষে ৩৩টি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্যতিক্রমী তো বটেই, ঐতিহাসিক বললেও ভুল হবে না।

আটলান্টা (Atlanta), নিউইয়র্কের (New York),পর মেরিল্যান্ডে অ্যাপেলের (Apple) কর্মীরা তৈরি করলেন শ্রমিক সংগঠন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিগত কিছু মাস ধরে কর্মীদের একাংশের মধ্যে এই নিয়ে আলোচনা চলছিল।

মেরিল্যান্ডের দফতরে কাজ করেন ১১০জন কর্মী। অফিসের মধ্যেই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৬৫টি। প্রস্তাবের বিপক্ষে ৩৩টি। ভোটাভুটি থেকে বিরত ছিলেন ১২ জন। ভোটাভুটি স্থানীয় টেলিভিশনের পর্দায় সম্পচারিত হয়।কর্মচারি সংগঠনের নাম দেওয়া হয়েছে অ্যাপেল কোর (Apple CORE বা Coalition of Organized Retail Employees)।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সংগঠনের আত্মপ্রকাশের পর কর্মীদের উদ্দেশ্যে একটি চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়, কর্মী হিসেবে আমাদের প্রত্যেকের কিছু অধিকার রয়েছে। সেই অধিকার থেকে সংখ্যাগরিষ্ঠ কর্মী বঞ্চিত হচ্ছেন। কর্মীদের অধিকার প্রতিষ্ঠা করতে দরকার শ্রমিক সংগঠন।

আগের দুটি অর্থাৎ আটলান্টা (Atlanta) এবং নিউ ইয়র্কে (New York),কর্মচারী ইউনিয়ন তৈরির ব্যাপারে কর্মীদের মধ্যে মতপার্থক্য ছিল না। ফলে ভোটাভুটির প্রয়োজন হয়নি। কিন্তু মেরিল্যান্ডের (Maryland) দফতরের কর্মীদের একাংশের মধ্যে এই নিয়ে মতবিরোধ থাকায় প্রস্তাবের ওপর ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়। দেখা গেল সংখ্যাগরিষ্ঠই প্রস্তাবের পক্ষ ভোট দিয়েছেন। যদিও কর্তৃপক্ষের এই ব্যাপারে তীব্র অসন্তোষ ছিল। কিন্তু একপ্রকার কর্তৃপক্ষের অসন্তোষকে উপেক্ষা করেই সংখ্যাগরিষ্ঠ কর্মচারি সংগঠন তৈরির ব্যাপারে মত দিয়েছেন।

আরও পড়ুন ২৭ বছরের পথ চলার ইতি, বিদায় নিল ইন্টারনেট এক্সপ্লোরার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?