অপহৃত ট্রেনের ১০৪ পণবন্দি উদ্ধার, ১৬ বালুচ জঙ্গিকে খতম করল সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামবাদ: বালুচ বিদ্রোহীদের হাতে পণবন্দি ১০৪ জন যাত্রীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। পাশাপাশি ১৬ জন জঙ্গিকে খতমও করেছে সেনা সদস্যরা। বাকি পণবন্দিদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে বালুচ বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াইয়ে আরও ৩০ সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। অপহরণের পর ১৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও বালুচ বিদ্রোহীদের হাত থেকে সব পণবন্দিকে উদ্ধার করতে না পারা নিয়ে আজব যুক্তি দেখিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর দাবি, ‘দুর্গম এলাকা হওয়ার কারণেই উদ্ধারকার্যে দেরি হচ্ছে।’

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাওয়ার পথে জাফর এক্সপ্রেসের দখল নেয় বালুচিস্তান লিবারেশন আর্মির জঙ্গিরা। পাহাড় ঘেরা রেলপথের আট নম্বর সুড়ঙ্গের ভিতরে যাত্রী সমেত জাফর এক্সপ্রেসকে ছিনতাই করে বালুচ বিদ্রোহীরা। ছিনতাইয়ের পরেই সেনারা যাতে জঙ্গিদের কাছে পৌঁছতে না পারে তার জন্য পিছনে থাকা ট্রেন লাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। ট্রেন ছিনতাইয়ের খবর পেয়েই চূড়ান্ত সতর্কতা জারি করেছে বালুচিস্তান প্রাদেশিক সরকার। অপহৃত ট্রেন দখলমুক্ত করতে সেনা অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাল্টা সেনা অভিযান নিয়ে শাহবাজ শরিফ সরকারকে চরম হুঁশিয়ারিও দিয়েছিল বালুচ বিদ্রোহীরা।

তবে সেই হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়ে রাতেই পণবন্দিদের উদ্ধার ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনী। অপহৃত ট্রেনের কাছে পৌঁছতেই সেনা সদস্যদের উপরে হামলা চালায় বালুচ বিদ্রোহীরা। পাল্টা জবাব দেয় সেনা সদস্যরাও। দু’পক্ষের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। তবে তার মধ্যেই পণবন্দি যাত্রীদের বালুচ বিদ্রোহীদের কব্জা থেকে উদ্ধার করতে সক্ষম হয় সেনা সদস্যরা। উদ্ধার অভিযানে সামিল হওয়া এক সেনা আধিকারিক জানিয়েছেন, ট্রেনে থাকা মহিলা ও শিশুদের ঢাল হিসাবে ব্যবহার  করছে জঙ্গিরা। তাই সাবধানেই উদ্ধার অভিযান পরিচালনা করতে হচ্ছে। এখনও পর্যন্ত পণবন্দি ১০৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। এছাড়া ১৭ জন আহত যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে এখনও অভিযান চলছে।

অন্যদিকে, জাফর এক্সপ্রেস ছিনতাই হওয়ার পরেই দেশের বিভিন্ন স্টেশন থেকে  কোয়েটাগামী ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান রেল মন্ত্রক। কেননা কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী ট্রেন পাহাড় ঘেরা রেলপথের আট নম্বর সুড়ঙ্গে দাঁড়িয়ে রয়েছে। পাক সেনাদের সঙ্গে বালুচ বিদ্রোহীদের ব্যাপক গোলাগুলি চলছে। ফলে রেল মন্ত্রক কোনও ঝুঁকি নিতে চাইছে না।  

 

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?