ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি, নিহত ২৩

মৃতের সংখ্যা বাড়ছে পারে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ঘূর্ণিঝড় ও ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড মিসিসিপির বিস্তীর্ণ এলাকা। প্রাণঘাতী ঘূর্ণিঝড়ে মারা গিয়েছেন ২৩ জন। নিখোঁজ রয়েছেন আরও চার জন। তাছাড়া আহত হয়েছেন অসংখ্য। ফলে মৃতের সংখ্যা বাড়ছে পারে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়েছে।

শনিবার মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে টুইটে জানানো হয়, শুক্রবার রাজ্যের ১০০ বর্গমাইলজুড়ে আঘাত হানে ঘূর্ণিঝড়। সিলভার সিটি, রোলিং ফর্ক, শারকে সহ একাধিক শহর বিধ্বংসী ঝড়ে কার্যত লণ্ডভণ্ড। কোথাও উড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, আবার কোথাও বাড়ি-ঘর ভেঙে পড়েছে। বেশ কিছু এলাকা ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে। ঝড় শুরু হওয়ার পরেই বিদ্যু‍ৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্যাস সরবরাহ লাইনও কার্যত বিপর্যস্ত। ঝোড়ো হাওয়ার সঙ্গে লাগাতার মুষলধারে বৃষ্টি পড়ছে। ফলে উদ্ধারকার্য চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

জাতীয় আবহাওয়া পরিষেবা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলভার সিটি, রোলিং ফর্কে তাণ্ডব চালানোর পরে আলবামার দিকে ধেয়ে যাচ্ছে বিধ্বংসী ঝড়। সেখানে আরও ভয়াবহ তাণ্ডব চালাতে পারে। ইতিমধ্যেই আলাবামা সহ সংলগ্ন এলাকার বাসিন্দাদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, ‘আপনারা এক প্রাণহানির হুমকির মুখে রয়েছে। ফলে এখন থেকেই নিজের জীবন রক্ষার জন্য যাবতীয় প্রস্তুতি নিন।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা