সেতুর রেলিং ভেঙে আছড়ে পড়তেই আগুন, পাকিস্তান ঝলসে কাঠ ৪০ বাসযাত্রী

আট যাত্রী জীবন্ত উদ্ধার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪০জন বাস যাত্রী। দুর্ঘটনাটি ঘটে রবিবার সকালে, খবর ডন পত্রিকার।

প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে ডন পত্রিকা জানিয়েছে, প্রাথমিক খবরে তারা জেনেছে বাসে ছিল ৪৮জন যাত্রী। চালক অত্যন্ত দ্রুত গতিতে বাস চালিয়ে আসছিলেন। বালোচিস্তানের লাসবেলার কাছে একটি সেতুতে ওঠার সময় ইউ টার্ন নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে মাটিতে  পড়তেই  আগুন লাগে। ৪৮জনের মধ্যে ৪০জনেরই মৃত্যু হয়েছে। বাকি আট রীতিমতো সঙ্কটজনক।   

লাসবেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার হামজা আঞ্জুম জানিয়েছেন, প্রাথমিক খবরে তারা জেনেছে, বাসে যাত্রী ছিল ৪৮জন। আসছিল কোয়েট্টা থেকে। গন্তব্য ছিল বন্দর শহর করাচি। লাসবেলার কাছে একটি সেতুতে ওঠার সময় বাস চালক ইউটার্ন নিতে গিয়ে সোজা রেলিংয়ে ধাক্কা মারলে রেলিং ভেঙে যায়। বাসটি গিয়ে পড়ে কয়েক ফুট নীচে। বাস পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায়। যাত্রীদের পক্ষে কোনওভাবেই বাসের বাইরে বেরিয়ে আসা সম্ভব ছিল না। বাসের মধ্যেই পুড়ে যান ৪০জন যাত্রী। শরীর এতটাই পুড়ে গিয়েছে, যে ৪০ যাত্রীকে শনাক্ত করা প্রায় অসম্ভব। আটজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাদের শরীরের প্রায় সত্তর শতাংশ জ্বলে গিয়েছে।  বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। চিকিৎসকেরা তাদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন।   

পাকিস্তানে পথ দুর্ঘটনা স্বাভাবিক ঘটনা। ২০১৮-তে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ হাজারের বেশি মানুষের। 

আরও পডুন গ্রিডে বিপর্যয়, অন্ধকারে ডুবে গোটা পাকিস্তান

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা