ইসলামাবাদের আদালতে ভয়াবহ বিস্ফোরণে ১২ জনের মৃত্যু, আহত বহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাদের আদালতে ভয়াবহ বিস্ফোরণ। মঙ্গলবার ইসলামাবাদের বিচার বিভাগীয় কমপ্লেক্সের কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে এবং ২০-২৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইসলামাবাদের জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের বাইরে পার্ক করা গাড়ির ভেতরে লাগানো গ্যাস সিলিন্ডারের কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২.৩০ মিনিটের দিকে ব্যস্ত সময়ে জেলা আদালতের ১১ নম্বর গেটের কাছে বিস্ফোরণটি ঘটেছে। এই ঘটনায় আদালত চত্বরে উপস্থিত আইনজীবীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত এর শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণে কাছাকাছি পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের বেশিরভাগই আইনজীবী এবং আদালতে কর্মরত কর্মী বলে জানা গিয়েছে।

আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ার ওয়ানা শহরে সেনাবাহিনী পরিচালিত একটি কলেজে জঙ্গি হামলার ঘটনা পাকিস্তানি বাহিনী কর্তৃক ব্যর্থ হওয়ার একদিন পর ইসলামাবাদে এই বিস্ফোরণ ঘটল।  রাতভর চালানো এক হামলায় একজন আত্মঘাতী গাড়িবোমা হামলাকারী এবং আরও পাঁচজন পাকিস্তানি তালেবান জঙ্গি ওই কলেজটিকে লক্ষ্য করে হামলা চালায়। ওয়ানা দীর্ঘদিন ধরেই পাকিস্তানি তালেবান, আল-কায়েদা এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত হয়ে আসছে।

নয়া দিল্লির লাল কেল্লার কাছে একটি পার্ক করা গাড়িতে বিস্ফোরণের  একদিন পরেই পাকিস্তানে এই ঘটনা ঘটেছে।  দিল্লির ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন । এই বিস্ফোরণের পিছনে মিলছে জঙ্গি যোগ। দিল্লির বিস্ফোণের নেপথ্যে পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। এই জঙ্গি সংগঠনের মূল মাথা মাসুদ আজহারকে সুরক্ষা দেয় পাকিস্তানই।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ