পাকিস্তানের ১২টি শহরে বালোচ বিদ্রোহীদের অতর্কিত হামলা, নিহত ৮০ জন পাক সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার থেকেই উত্তপ্ত পাকিস্তানের বালুচিস্তান। ১২ টি জায়গায় অতর্কিতে হামলা চালানো হয়েছিল। শনিবার  ১০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছিল। বাড়ল মৃতের সংখ্যা । বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তানের কোয়েটাসহ বালুচিস্তানের ১২টি শহরে অতর্কিত হামলা চালিয়েছে । তাতেই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর  প্রায় ৮০ সদস্য নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে পাকিস্তানের  গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসীবিরোধী দলের সদস্যরা রয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিএলএ এক বিবৃতিতে এই দাবি করেছে।  বিএলএ দাবি করেছে, তাদের যোদ্ধারা বালুচিস্তানের একাধিক শহরে  ধারাবাহিক ভাবে হামলা চালিয়েছে। তারা এই অভিযানকে তারা ‘অপারেশন হেরোফ ফেজ টু’ হিসেবে উল্লেখ করেছে। বলা ভালো দীর্ঘ দিন থেকেই পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়ার জন্য বিদ্রোহ চালিয়ে আসছে বালোচরা।  বিএলএ  পাকিস্তানে নিষিদ্ধ  সংগঠন। তারা দাবি করেছে যে,  ১২ ঘণ্টা ধরে তাঁরা ইসলামাবাদের নিরাপত্তা বাহিনী, প্রশাসনিক এলাকায় হামলা চালিয়েছে।  এই খবর নিশ্চিত করে বিএলএ’র মুখপাত্র জিয়ান্দ বেলুচ  জানিয়েছেন কোয়েটা, নশকি, মাসতুং, দালবানদিন, কালাত, খারান, পাঞ্চগুর, গোয়াদার, পানসি, তুরবাত, তুম্ব, বুলেদা, ম্যাঙ্গোচর, লাসবেলা, কেচ এবং আওরানে হামলা চালানো হয়েছে।  এই এই অভিযানে বিএল-এর সাতজন যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। 

আরও পড়ুন: বালোচ বিদ্রোহীদের হামলায় উত্তাল পাকিস্তানের বালুচিস্তান, পুলিশসহ নিহত ১২৫

অন্যদিকে পাকিস্তান সরকার দাবি করেছে,  ৯২ জন জঙ্গি নিহত হয়েছে। কটি বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বালোচ বিদ্রোহীরা ৩১ জানুয়ারি একাধিক হামলা চালিয়েছে। কোয়েটা, মাস্তুং, নুশকি, ডালবানদিন, খারান, পাঞ্জৌর, গোয়াদার এবং পানসিতে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ আনা হয়। পাক সেনার বিবৃতিতে আরও জানানো হয়েছে, ১৮ জন বেসামরিক নাগরিক শহিদ হয়েছে।  ঘটনাটির পর বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি  স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন,  জঙ্গিদের  বিরুদ্ধে অভিযান প্রায় সম্পন্ন। মহসিন নাকভি ভিত্তিহীন অভিযোগ করে দাবি করেছেন এই হামলা ভারতের মদতে করা হয়েছে। 

 

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা