দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: মোল্লা মুহাম্মদ ইউনূসের আমলে নিযুক্ত হওয়া দুই রাষ্ট্রদূতকে সরিয়ে দিল তারেক রহমানের সরকার। যার ফলে বাংলাদেশে থাকা উপদেষ্টা সরকারের আমলের সুবিধা নেওয়া আরও দুই পদস্থ কর্তার উপর পড়ল কোপ। বুধবার বাংলাদেশের বিএনপি সরকারের তরফে জানানো হয়েছে, পুলিশের প্রাক্তন আইজিপি মুহাম্মদ ময়নুল ইসলাম এবং প্রাক্তন সচিব ড. এম মাহফুজুল হককে দুই দেশে নিযুক্ত রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পডুন: পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। ২০২৫ সালের ১০ এপ্রিল পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন মোহম্মদ ময়নুল ইসলাম। অন্যদিকে, প্রাক্তন সচিব ড. এম মাহফুজুল হককে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পর্তুগালের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারেক সরকারের নতুন এই আদেশের ফলে তাঁদের উভয়েরই নিয়োগে বাতিল বলে গণ্য হল। এমনকি বাকি থাকা কার্যকালের মেয়াদও আর বৃদ্ধি করা হবে না। বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রালয়ের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। আজ গতকাল থেকেই কার্যকর করা হচ্ছে। যদিও পর্তুগাল ও পোল্যান্ডে কাদের রাষ্ট্রদূত করে পাঠাচ্ছে বাংলাদেশ, সেটা জানায়নি তারেকের সরকার।

তবে এমন নির্দেশ প্রথম নয়, এর আগেও বহু পদস্থ কর্তাদের সরিয়েছে তারেকের সরকার। যাঁরা মূলত মুহাম্মদ ইউনূসের আমলে নিযুক্ত ছিলেন। গত, ৮ মার্চ বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি নির্দেশ দেওয়া হয়। যাতে বলা হয়, ময়নুল ও মাহফুজুলসহ মোট চারজন রাষ্ট্রদূতকে কর্মস্থল থেকে প্রত্যাহারের করা হচ্ছে। তৎকালীন সেই আদেশের পর এবার প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদটুকুও আনুষ্ঠানিকভাবে বাতিল করল বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়।

Published by:

Share Link:

More Releted News:

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পরেই হরমুজে জাহাজ লক্ষ্য করে গুলি চালাল ইরান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ