পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র কয়েকটা দিন হয়েছে নেপালের প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছেন  জেন-জি আন্দোলনের নেতৃত্ব দেওয়া বলেন্দ্র শাহ। শুরুটা ঠিকঠাক ভাবে চললেও  এবার কাটল ছন্দ। বলেন্দ্রর সরকার ছাত্র রাজনীতির উপর নিষেধাজ্ঞা আরোপের কারণে উত্তাল হয়ে উঠেছে নেপাল। এই সবের মধ্যেই এবার পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধান গুরুং।  তার আর্থিক সম্পদ নিয়ে উঠেছে প্রশ্ন। সেই অভিযোগের সুষ্ঠু তদন্তের প্রয়োজনীয়তা এবং নৈতিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুধান গুরুং।     

দায়িত্ব গ্রহণের মাত্র ২৬ দিন পরেই পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং । সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন। তিনি লেখেন, ‘আমার কাছে যেকোনো পদের চেয়ে নৈতিকতাই অধিক গুরুত্বপূর্ণ’। তিনি আরও “আমি, সুদান গুরুং, ২০২৬ সালের ২৬ মার্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব অত্যন্ত সততার সঙ্গে পালন করে আসছি। সম্প্রতি, আমার শেয়ার এবং সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে নাগরিকদের পক্ষ থেকে যেসব প্রশ্ন, মন্তব্য ও উদ্বেগ উত্থাপিত হয়েছে, আমি সেগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছি।” 

আরও পড়ুন: ‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

সুধান গুরুং সততার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, কোনো পদে  বসার চেয়েও জনআস্থা অর্জনকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।  তার কথায়, “আমার কাছে যেকোনো পদের চেয়ে নৈতিকতার গুরুত্ব অনেক বেশি। আর জনআস্থার চেয়ে বড় কোনো শক্তি নেই। বর্তমানের ‘জেন জি’ (Gen Z) আন্দোলন যা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানায় তাও একই বার্তা বহন করে।  জনজীবন হতে হবে  কালিমামুক্ত এবং নেতৃত্বকে অবশ্যই জবাবদিহি করতে হবে।”  গুরুং দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং অতীতের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে আরও বলেন,  যখনই কোনো প্রশ্ন ওঠে, তখন জবাব দেওয়া নিশ্চিত করা অপরিহার্য হয়ে পড়ে।  তিনি আরও বলেন, “আমার ৪৬ জন ভাই-বোনের রক্ত ​​ও আত্মত্যাগের বিনিময়ে গড়ে ওঠা কোনো সরকারের বিরুদ্ধে যখন প্রশ্ন ওঠে, তখন তার একমাত্র উত্তর হলো নৈতিকতা।”

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে