২৩ নাবিক-সহ বাংলাদেশি জাহাজ ছিনতাই করল সোমালিয়ার জলদস্যুরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারত মহাসাগরের বুক থেকে ২৩ নাবিক-সহ একটি বাংলাদেশি জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। প্রতিবেদন প্রকাশের সময়ে জানা গিয়েছে, বন্দি নাবিকদের নিয়ে জাহাজটিকে সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে জলদস্যুরা। আর ওই খবরেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন জলদস্যুদের হাতে বন্দি নাবিকদের পরিবারের সদস্যরা। এখনও পর্যন্ত বিদেশ মন্ত্রক কিংবা নৌপরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে ওই নাবিকদের উদ্ধার করার বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

জাহাজটির মালিক সংস্থা এস আর শিপিংয়ের সিইও মেহেরুল করিম জানিয়েছেন, গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর ছেড়ে  সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল এমভি আবদুল্লাহ নামে পণ্যবাহী জাহাজটি। আগামী ১৯ মার্চ হামরিয়াহ বন্দরে পৌঁছনোর কথা ছিল। মঙ্গলবার দুপুরে ভারত মহাসাগরের এডিন উপসাগরের কাছে জাহাজটিতে হামলা চালায় সোমালিয়ার জলদস্যুরা। প্রায় শতাধিক জলদস্যু হামলা চালিয়ে জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ২৩ বাংলাদেশি নাবিককে বন্দি করে।

নাবিকদের জাহাজের একটি রুমে বন্দি করে রাখা হয়। যদিও শারীরিকভাবে কোনও নাবিকের ক্ষতি করা হয়নি। বাংলাদেশি সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে জাহাজটিকে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হয়। নিজেদের অবস্থান সম্পর্কে কোনও খবর যাতে না জানাতে পারেন তার জন্য জাহাজে থাকা নাবিকদের সবার মোবাইল ফোন কেড়ে নিয়েছে জলদস্যুরা। পাশাপাশি ইন্টারনেট কানেকশনও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ছিনতাই হওয়া জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর তাতেই বাড়ছে উদ্বেগ। যদিও নাবিকদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এস আর শিপিংয়ের সিইও মেহেরুল করিম। তিনি জানান, ‘ছিনতাই হওয়া জাহাজ ও নাবিককে উদ্ধারের জন্য যাবতীয় চেষ্টা চালানো হচ্ছে।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক