প্রচারে বেরিয়ে হিট স্ট্রোক, প্রাণ হারালেন মুর্শিদাবাদের তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। তাই জোরকদমে চলছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দোলের প্রচার। এবার সেই প্রচার করতে গিয়েছে হিট স্ট্রোক-কে প্রাণ হারালেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সহ-সভাপতি পরেশনাথ মণ্ডল।

গত ১৯ এপ্রিল পরেশবাবু দলীয় প্রচার করতে গিয়েছিলেন। আর তখনই হিট স্ট্রোকে তিনি আক্রান্ত হন। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।  সেখানেই চলতে থাকে চিকিৎসা। ধীরে ধীরে তিনি সুস্থ হলে শুক্রবার বাড়িতে ছাড়া হয়। তবে বাড়ি ফিরেই শনিবার   ফের অসুস্থ হয়ে পড়েন পরেশবাবু। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

ইতিমধ্যেই  জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন,”পরেশবাবু  মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল। নির্বাচনের সময় তিনি বলিষ্ঠ সংগঠক ছিলেন।“ অন্যদিকে তৃণমূল নেতার মৃত্যুতে পরিবারের তরফে জানান হয়েছে, গত ১৯ এপ্রিল দলের  দেওয়াল লেখার সময় পরেশবাবু হিটস্ট্রোকে আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসার পর তিনি  বাড়ি ফিরেছিলেন। তারপরেই ফের অসুস্থ হওয়ায় শনিবার তিনি প্রাণ হারান। জানা গিয়েছে, মুর্শিদাবাদের জঙ্গিপুর সংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সহ-সভাপতি ছিলেন পরেশনাথ বাবু। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর