‘বোলারদের বাঁচান’, আইপিএলে বেধড়ক পিটুনি দেখে আর্তি অশ্বিনের

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি আইপিএলের সব ম্যাচে ব্যাটসম্যানদের দাপট দেখে সমালোচনার সুর শোনা গিয়েছিল কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকারের মুখে। এবার এই একই কথার প্রতিধ্বনি শোনা গেল স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে। পোস্টে তাঁর আর্তি, ‘অনুগ্রহ করে বোলারদের বাঁচান।‘

শুক্রবার রাতে কলকাতা নাইট রাইডার্সের করা ২৬১ রান তাড়া করে ৮ উইকেটে জিতেছে পঞ্জাব কিংস। ১৯ তম ওভারেই প্রয়োজনীয় রান তুলে দিয়েছে স্যাম কারেনরা। একটা ম্যাচেই ৪২টি ছয় মারতে দেখা গিয়েছে। দুই দলের বোলাররাই ব্যাটসম্যানদের হাতে ধরাশায়ী হয়েছেন। বোলারদের এই ধরাশায়ী হওয়া নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেল রবিচন্দ্রন অশ্বিনকে। সমাজমাধ্যমে পোস্ট করে অশ্বিন জানান, ‘সেভ আওয়ার সোলস’ অর্থাৎ ‘আমাদের জীবন বাঁচান।‘  অশ্বিনের এই বক্তব্য থেকেই স্পষ্ট, ব্যাটসম্যানদের দাপটে যেভাবে বোলারদের পরাস্ত হতে হয়েছে, সেই বিষয়টি মেনে নিতে পারছেন না অশ্বিন। এরপরে অশ্বিনকে আরও একটি পোস্ট করতে দেখা গিয়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘ধারাভাষ্যকার এই মাত্র বললেন, ইডেনে বাউন্ডারির যে সীমানার দৈর্ঘ্য থাকার দরকার, তাই রয়েছে।‘ অশ্বিনের এই পোস্ট দেখে নেটিজেনদের মধ্যে হাসির রোল পড়ে যায়। আসলে ভারতীয় দলের এই স্পিনার হয়ত বলতে চয়েছেন, একটি ম্যাচে যে ৪২টি ছক্কা হতে পারে, সেটা তিনি মেনে নিতে পারছেন না।

উল্লেখ্য, শুক্রবার রাতে ম্যাচে দেখা গিয়েছে, কলকাতা ও পঞ্জাব, দুই দলই যে বোলার ব্যবহার করেছেন, তাঁদের বেশিরভাগেরই ইকোনমি রেট ১০-এর ওপরে রয়েছে। শুধুমাত্র রাহুল চাহার ও সুনীল নারিনের ইকোনমি রেট ১০-এর নীচে রয়েছে। শুধু এই ম্যাচেই নয়, আইপিএলের বেশিরভাগ ম্যাচেই এখন একই রকম অবস্থা। এই প্রেক্ষাপটে অশ্বিনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট যে অমুলক নয়, তা স্পষ্ট।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের