‘২০২০ সালেই মারা গিয়েছেন বাইডেন’, ট্রাম্পের ঘোষণায় বিশ্বজুড়ে শোরগোল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালেই মৃত্যু হয়েছে জো বাইডেনের। এখন যে বাইডেনকে দেখা যায়, তিনি আসলে ক্লোন। নিজের সোশ্যাল মিডিয়ার ট্রুথে এমনই বিস্ফোরক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের শেয়ার করা এই পোস্টকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে, ট্রাম্প তার প্রায় ১০ মিলিয়ন অনুসারির সঙ্গে এমন একটি পোস্ট শেয়ার করেছেন। কিন্তু এই পোস্টের কোনও ব্যাখ্যা নেই।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, কোনও জো বাইডেন নেই। ২০২০ সালেই তার মৃত্যু হয়েছে। এখন আপনারা যা দেখছেন, সেটা বাইডেনের ক্লোন। এটি রোবোটিকভাবে তৈরি। ডেমোক্র্যাটরা এর পার্থক্য জানে না। ট্রাম্প যে অ্যাকাউন্ট থেকে এই কথাটি শেয়ার করেছেন তাতে পাঁচ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। বাইডেনের মৃত্যু হয়েছে। তিনি বেঁচে নেই। ট্রাম্পের এমন পোস্টের পরে থেকেই শোরগোল পড়ে গিয়েছে। হোয়াইট হাউজের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে, কোনও উত্তর মেলেনি।

অন্যদিকে, মে মাসে বাইডেনের দফতর থেকে জানানো হয়েছিল প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বাইডন। ক্যান্সার বাইডনের শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে। অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে। তারপরেই ট্রাম্পের এই পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রস্রাব সংক্রান্ত সমস্যা হচ্ছিল জো বাইডেনের। এরপর পরীক্ষা করার পর শুক্রবার প্রস্টেট ক্যানসার ধরা পড়ে। আপাতত প্রাক্তন প্রেসিডেন্টের কোন পদ্ধতিতে চিকিৎসা হবে, তাই পর্যালোচনা করছে মেডিক্যাল টিম। প্রস্টেট ক্যানসারে গ্লিসন স্কোর হয়। ১ থেকে ১০-র মধ্যে স্কোর দিয়েই ক্যানসার সেলের কথা বোঝা যায়। প্রাক্তন প্রেসিডেন্টের ক্ষেত্রে এই স্কোর ৯।

প্রাক্তন প্রেসিডেন্টের হাড়ে ক্যানসার ছড়িয়ে পড়ায় চিকিৎসা কিছুটা হলেও কঠিন। তারওপর রয়েছে বয়স। তাঁর বয়স ও শরীরের অবস্থা বুঝেই চিকিৎসা হবে। চিকিৎসকরা বলেন, প্রথম দিকে ধরা পড়লে এই ক্যান্সারের চিকিৎসা সম্ভব। সেই ক্ষেত্রে বাইডেনের সংক্রমণ অনেক বেশি। ফলে চিন্ত রয়েছে। তাহলে সত্যি কী মৃত্যু হয়েছে বাইডেনের? হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

দীর্ঘ ৭ ঘন্টা নিখোঁজ, সন্ধান পেতেই শাবককে জড়িয়ে ধরল মা হাতি, ভাইরাল ভিডিও

কীর্তনের তালে ‘রাধে রাধে’ বলে দুহাত তুলে নাচলেন অনুষ্কা, সঙ্গ দিলেন বিরাট

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ

চোখের পলকে স্ত্রীকে টেনে নিয়ে গেল বাঘ, টেরও পেল না স্বামী, মহারাষ্ট্রে হাড়হিম ঘটনা

ছত্তীসগঢ়ে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় মৃত ৩

জৈব সার থেকে রূপচর্চা, বেগুনের খোসার এমন সব ব্যবহার জানতেন?

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪