ইউরোপীয় তরুণীর সঙ্গে বিলাওয়ালের বাগদান? জল্পনার মাঝেই মুখ খুলল পিপিপি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউরোপের দেশ লিশটেনস্টাইনে তাঁর বাগদান হতে পারে। এমনকি চলতি বছরের শেষের দিকে বিলাওয়ালের বিয়ে হতে পারে বলেও দাবি করা হয়েছে। তবে এই খবরের সত্যতা এখনও নিশ্চিত নয়। প্রকাশিত প্রতিবেদনগুলিতে দাবি করা হয়েছে। বিলাওয়ালের চর্চিত বাগদত্তা লিশটেনস্টাইনের রাজধানী ভাদুজের বাসিন্দা। আরও বলা হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে লিশটেনস্টাইনে গিয়েছিলেন। সেখানে ছেলের বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

তবে এই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে পিপিপি। দলের পক্ষ থেকে বিলাওয়ালের বাগদান বা বিয়ের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। বিলাওয়ালের মুখপাত্র তথা করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পিপিপি চেয়ারম্যানের বাগদান এবং বিয়ে সংক্রান্ত যে খবর ছড়িয়েছে, তা ভুল ও ভিত্তিহীন। এখনও পর্যন্ত বিলাওয়াল ভুট্টো জারদারি নিজে কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে বাগদান বা বিয়ে নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে লিশটেনস্টাইনে বাগদান বা চলতি বছরের শেষে বিয়ের সম্ভাবনা দুই দাবিই আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

আরও পড়ুন: মাত্র ২৪ রান করেই গড়লেন ইতিহাস, পন্টিংকে টপকে গেলেন জো রুট

এর আগে অবশ্য একাধিকবার নিজের বিয়ে নিয়ে পেওকাশ্যে কথা বলেছেন বিলাওয়াল। ২০২২ সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেওয়ার সময় এক সাংবাদিক তাঁকে বিয়ের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে তিনি জানিয়েছিলেন, বিয়ের পরিকল্পনা রয়েছে। তবে সেই সময় বিয়ের নির্দিষ্ট কোনও সময়সীমা জানাননি। ২০১৬ সালেও ভবিষ্যৎ জীবনসঙ্গী নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন বিলাওয়াল। সেবার মজার ছলে তিনি বলেছিলেন, তাঁর সম্ভাব্য স্ত্রীকে প্রথমে তাঁর বোনদের মন জয় করতে হবে। অর্থাৎ পরিবারের সদস্যদের আস্থা অর্জন করাই হবে হবু স্ত্রীর প্রথম বড় পরীক্ষা। সেই পুরনো মন্তব্যও নতুন করে আলোচনায় এসেছে বিলাওয়ালের বিয়ে নিয়ে সাম্প্রতিক জল্পনার পর।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪