ফের ব্যাট প্রতীক হারাল ইমরান খানের দল

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: এ যেন সার্কাসের ট্রপিজের খেলা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নির্বাচনী প্রতীক নিয়ে কার্যত ট্রপিজের খেলা চলছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইমরান খানের দলের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ কেড়ে নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ফের প্রাক্তন প্রধানমন্ত্রীর দলকে ব্যাট প্রতীক ফিরিয়ে দিয়েছিল পেশোয়ার হাইকোর্ট। ওই নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়ের করা রিভিউ পিটিশনে ফের পিটিআইয়ের ব্যাট প্রতীক বাজেয়াপ্ত করলেন পেশোয়ার হাইকোর্টের বিচারপতি এজাজ খান। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বৈধ বলে আখ্যা দিয়েছেন। আর তার ফলে আসন্ন সংসদ ও প্রাদেশিক পরিষদের ভোটে ব্যাট প্রতীকে লড়ার অধিকার হারালেন পিটিআই প্রার্থীরা।

গত ২২ ডিসেম্বর আচমকাই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ বাতিল করে দেয় পাক সেনাবাহিনীর পোষ্য ভৃত্য হিসাবে কুখ্যাত পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।  প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন কমিশনের পাঁচ সদস্যের বেঞ্চ পিটিআইয়ের প্রতীক কেড়ে নেওয়ার পাশাপাশি দলটির সাংগঠনিক নির্বাচনকেও বেআইনি ঘোষণা করে। পাকিস্তান নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তে চরম বিপাকে পড়ে পিটিআই নেতৃত্ব। নির্বাচনী প্রতীক বাতিলের পিছনে পাক সেনা প্রধান আসীম মুনির এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পেশোয়ার হাইকোর্টের দ্বারস্থ হয় পিটিআই নেতৃত্ব।

দু’পক্ষের সওয়াল জবাব শেষে ২৬ ডিসেম্বর রায় দিতে গিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজ করে দেন বিচারপতি কামরান হাসান মিয়াঁখেল। সেই সঙ্গে পাকিস্তান তেহরিকে ইনসাফের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। ওই  নির্দেশে অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন ইমরান খানের দলের প্রার্থীরা। কিন্তু বিচারপতি কামরান হাসান মিয়াঁখেলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল নির্বাচন কমিশন। বুধবার কমিশনের নির্দেশকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছেন বিচারপতি এজাজ খান।  

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে