চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণ নয়, নাগরিকদের সতর্ক করল ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক:  নিরাপত্তার কারণ দেখিয়ে সে দেশ তাঁদের খেলোয়াড়দের ভারত সফরের অনুমতি দেয়নি সেই বাংলাদেশ  ভ্রমণে এবার নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন। নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা জারি করল ব্রিটেন।  জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণ এগিয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।   

শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর বেড়েছে নির্যাতনের ঘটনা। গত কয়েকমাসে সেখানে খুন হয়েছেন বহু হিন্দু। সামনেই রয়েছে বাংলাদেশে নির্বাচন। সেই ভোট ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণের ঝুঁকির কথা বিবেচনা করেই সতর্ক বার্তা জারি করেছে ব্রিটেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) নিজের দেশের নাগরিকদের জন্য এই সতর্কতা জারি করে। জারি করা নোটিশে বলা হয়েছে,এফসিডিও পরামর্শের বিরুদ্ধে গিয়ে যদি কেই অযথা বাংলাদেশ সফর করেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল করা হতে পারে।

আরও পড়ুন: ইউনূস সরকারের ডিগবাজি, বাংলাদেশ শুটিং দলকে ভারতে আসার অনুমতি

এফসিডিওর মতে, নির্বাচনের সময় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে, যার মধ্যে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রে লক্ষ্যবস্তু হামলা এবং নির্বিচারে সহিংসতার ঘটনাও ঘটতে পারে। বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, নির্বাচনী প্রচার শুরু হয়েছে ২২ জানুয়ারি। ব্রিটেন সরকার বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের সতর্ক থাকার, স্থানীয় ঘটনার উপর নিবিড় নজর রাখার, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ করার এবং বৃহৎ সমাবেশ, বিক্ষোভ এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল স্থানগুলি এড়িয়ে চলার কথা জানিয়েছে। যদিও পরিস্থিতির অবনতি হয় তাহলে সেই জায়গা জরুরি ভিত্তিতে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, এফসিডিও চট্টগ্রামের তিনটি জেলায় বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে সহিংসতা এবং অপরাধমূলক কার্যকলাপের নিয়মিত ঘটনার কথা উল্লেখ করে জরুরি প্রয়োজন ছাড়া অন্য কোনও ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে। ব্রিটিশ নাগরিকদের আরও পরামর্শ দেওয়া হয়েছে যে অনেক পুলিশ রয়েছে বা যে জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এমন এলাকা এড়িয়ে চলার। 

 

Published by:

Share Link:

More Releted News:

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ