নিঃসঙ্গ মৃতদের সম্পত্তি হাতিয়ে টাকার পাহাড়ে ব্রিটিশ রাজপরিবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সংবাদমাধ্যমে চর্চার বিষয় হয়েছে ব্রিটিশ রাজপরিবারের। এই রাজপরিবারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এবার সামনে উঠে এলো আরও গুরুতর অভিযোগ। অন্যের সম্পত্তি গোপনে হাতিয়ে টাকার পাহাড় হচ্ছে ব্রিটিশ রাজপরিবারের।

এক প্রতিবেদন জানা গিয়েছে, ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে ‘দ্য ডাচি অব ল্যাঙ্কাস্টার’ নামে একটি বহুল বিতর্কিত সম্পত্তি রয়েছে, যা সামন্ত যুগের জমি ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়। সেখান থেকে প্রতিবছর বিরাট অঙ্কের অর্থ মুনাফা আসে ব্রিটিশ রাজপরিবারে। সাম্প্রতিক বছরগুলোতে কোটি কোটি পাউন্ড সংগ্রহ করেছেন রাজা চার্লস।

আবার ডাচি অব ল্যাঙ্কাস্টারের অধীনে ‘বোনা ভ্যাকানশিয়া’ নামে এক ধরনের সম্পত্তি আছে। এসব সম্পত্তি মূলত সেসব নাগরিকেরা যারা মারা গেছেন কিন্তু কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ নেই। মালিক মারা যাওয়ার পর সেসব সম্পত্তিই এখন গোপনে ভোগ করছেন রাজা চার্লস।

ওই প্রতিবেদনে এও বলা হয়েছে, গত ১০ বছরে বোনা ভ্যাকানশিয়া থেকে ছয় কোটি পাউন্ডের বেশি মুনাফা সংগ্রহ করা হয়েছে। এসব অর্থ সংগ্রহ ও ব্যয় নিয়ে প্রশ্ন ওঠায় বেশ কিছুদিন ধরে দাবি করা হচ্ছে, বোনা ভ্যাকানশিয়ার অর্থ দান করা হয়েছে দাতব্য সংস্থায়। তবে সেই দাবি সত্য নয়। দেখা গিয়েছে, এসব অর্থের খুবই অল্প একটি অংশ দাতব্য সংস্থায় দান করা হচ্ছে। আর বেশিরভাগই গোপনে ব্যয় করা হচ্ছে রাজার অন্যান্য সম্পত্তি সংস্কার ও উন্নয়নে। প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার বড় ছেলে বর্তমান রাজা তৃতীয় চার্লস দুটি বিতর্কিত ভূ-সম্পত্তি থেকে ১০০ কোটি পাউন্ডেরও বেশি অর্থ গ্রহণ করেছেন।

ডাচিগুলো মূলত রিয়েল এস্টেট সাম্রাজ্যের মতো পরিচালিত হয়। যার অধীনে বিস্তীর্ণ এলাকাজুড়ে কৃষিভূমি, অসংখ্য হোটেল, মধ্যযুগীয় দুর্গ, অফিস, দোকান ও লন্ডনের কিছু বিলাসবহুল আবাসন প্রকল্পও রয়েছে। ডাচিসের অধীনে উল্লেখযোগ্য বিনিয়োগও রয়েছে। কিন্তু এসব সম্পদের জন্য তারা সরকারকে কোনো কর দেন না। এ দুই ডাচির নামে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ড রয়েছে যা ব্রিটিশ পার্লামেন্ট ও রাষ্ট্রীয় আর্কাইভে সুরক্ষিত থাকে। এসব অ্যাকাউন্টের অর্থ গত ৭০ বছর ধরে প্রয়াত রানি ও তার বড় ছেলে বর্তমান রাজা তৃতীয় চার্লসের অ্যাকাউন্টে গিয়ে জমা হয়েছে।

গত বছর ওই দুই ভূ-সম্পত্তি থেকে পাওয়া অর্থের পরিমাণ ছিল ৪ কোটি ১৮ লাখ পাউন্ড। দ্য ডাচি অব ল্যাঙ্কাস্টারের মোট সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ৪৮১ হেক্টর, যা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর বড় মেয়ে হিসেবে উত্তরাধিকার সূত্রে পান রানি দ্বিতীয় এলিজাবেথ। 

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট