বিদ্রোহী সেনাদের হাতে বন্দি বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট

যদিও দেশে সেনা অভ্যুত্থানের কথা অস্বীকার করেছেন বুরকিনা ফাসোর শীর্ষ আধিকারিকরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহী সেনাদের হাতে বন্দি হলেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে। রবিবার রাতে সেনা অভ্যুত্থানের পরেই তাঁকে আটক করেছে বিদ্রোহী সেনাদের একাংস। একটি সেনা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। যদিও দেশে সেনা অভ্যুত্থানের কথা অস্বীকার করেছেন বুরকিনা ফাসোর শীর্ষ আধিকারিকরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, রবিবার সকালে আচমকাই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বুরকিনা ফাসোর সেনাদের একাংশ। রাজধানীর দুই সেনা শিবিরের দখল নেয়। রাতে প্রেসিডেন্ট ভবনের কাছে প্রবল গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয বাসিন্দারা। গোলাগুলির মধ্যেই একটি হেলিকপ্টারকে উড়ে যেতে দেখা যায়। দেশটির নিরাপত্তা আধিকারিকদের একাংশ জানিয়েছেন, ওই হেলিকপ্টারে দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়েছে বিদ্রোহী নেতারা।‘

সেনা প্রধানের বাড়ি ও সংলগ্ন সেনা শিবিরেরও দখল নিয়েছে বিদ্রোহী সেনারা।  এমনকী ২০১৫ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত সেনাদের যে কারাগারে রাখা হয়েছে, সেই কারাগারেরও নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। উল্লেখ্য, সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশটিতে জঙ্গিরা লাগাতার নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। বিশ্বের দুই কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেটের মদতেই জঙ্গিরা নাশকতামূলক চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বেসামরিক নাগরিকদের পাশাপাশি সেনা সদস্যদেরও খুন করে চলছিল জঙ্গিরা। সরকারের পক্ষ থেকে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় সেনা ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। ক্ষুব্ধ প্রতিবাদকারীরা রবিবার সকাল থেকেই রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রেসিডেন্ট কাবোরের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…