অভিনব ব্যবসা! টিকিট কেটে গরুকে আদর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গরুর খামারে সাধারণত দুধের জন্যই ভিড় করে মানুষ। অবশ্য শুধু দুধ কেনও গোবর, গোচনা কোনওটাই তো ফেলে দেওয়া যায় না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টা একটু আলাদা। সেখানে মানুষ গরুর খামারে ভিড় জমাচ্ছে গরুকে আদর করতে। বিক্রীও হচ্ছে দেদার টিকিট।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়র্কশায়ার অঞ্চলের বেভারলি শহরে অবস্থিত ডাম্বল ফার্ম। সেখানে রীতিমতো পয়সা খরচ করে টিকিট কেটে মানুষ খামারে যাচ্ছে গরুকে আদর করতে। ডাম্বল ফার্ম নামে একটি খামার গরুর সঙ্গে সময় কাটানোর এ সুযোগ দিচ্ছে। খামারি ফিওনা উইলসনের ভাষ্য, কেউ কেউ কুকুর, বিড়াল বা ঘোড়া নিয়ে থাকতে চান। তবে অনেকেই আছেন, যাঁদের পছন্দ গরু। তাই এই ব্যবস্থা।

ফিওনা জানিয়েছেন, অর্থনৈতিক সংকটের কারণে বিপাকে পড়েছেন গরুর খামারিরা। মূল্যস্ফীতির কারণে খামার ব্যবসায় খরচ বেড়েছে। অপর দিকে দুধের দাম পড়ে গেছে। ফলে বাধ্য হয়েই আয়ের বিকল্প পথ খুঁজতে হয়েছে তাঁদের। মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রে খামার ছিল ১ লাখ ৯৬ হাজারটি। ১৯৯৫ সালে তা কমে দাঁড়ায় ৩৫ হাজার ৭০০টিতে। আর গত অক্টোবরের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন মাত্র ৭ হাজার ৫০০টি খামার রয়েছে।

ডাম্বল ফার্মে গরুকে আদর করতে জনপ্রতি ৬৩ ডলার (সাত হাজার টাকার বেশি) দিয়ে টিকিট কাটতে হবে। এমনকি সেই টিকিটগুলো নাকি কয়েক মাস আগেই কিনে নেন লোকজন। এক দর্শক জানিয়েছেন, ‘আমি সব প্রাণীকে ভালোবাসি। তবে বড় কোনো প্রাণীকে আদর করার মজাই আলাদা।’ আর তাঁর স্ত্রী এমা ক্লেওসের ভাষায়, ‘আগে ভাবিনি এখানে এতটা প্রশান্তি পাব। গরুগুলো খুব আদুরে।’

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস