নিখোঁজ হওয়ার ৭ দিন পর উদ্ধার কানাডিয়ান অভিনেতার নিথর দেহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টানা এক সপ্তাহ ধরে খোঁজ চলছিল! বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর থেকেই বাড়ছিল উদ্বেগ। কানাডার বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। এক সপ্তাহ পর উদ্ধার হল জনপ্রিয় অভিনেতা স্টুয়ার্ট ম্যাকলিনের মরদেহ। ‘ভার্জিন রিভার’-সহ একাধিক জনপ্রিয় সিরিজে অভিনয় করা এই অভিনেতার রহস্যমৃত্যু ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪৫ বছর বয়সি স্টুয়ার্ট ম্যাকলিনকে শেষবার গত ১৫ মে বিটিশ কলম্বিয়ার লায়ন্স বে এলাকায় তাঁর বাড়িতে দেখা গিয়েছিল। এরপর কয়েকদিন কোনও খোঁজ না মেলায় ১৮ মে তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়। ম্যাকলিনের নিখোঁজ হওয়ার খবর সামনে আসতেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগী ও সহকর্মীদের মধ্যে। প্রথমে স্থানীয় পুলিশ তাঁকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু করে এবং সাধারণ মানুষের কাছ থেকেও তথ্য চাওয়া হয়।পরবর্তীতে মামলাটির তদন্তভার তুলে দেওয়া হয় ব্রিটিশ কলম্বিয়ার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের হাতে। তদন্ত চলাকালীন ২২ মে লায়ন্স বে এলাকা থেকেই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়। যদিও ঠিক কী পরিস্থিতিতে তাঁর দেহ পাওয়া গিয়েছে বা মৃত্যুর কারণ কী, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: ৫২ টাকার সিগারেট-গুটখা চুরি, ২০ বছর বাদে বেকসুর আসামি

তদন্তকারী দলের কর্পোরাল এস্থার টুপার জানিয়েছেন, ঘটনাটির নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং বিভিন্ন তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে ম্যাকলিনের শেষ কয়েক দিনের গতিবিধি বোঝার চেষ্টা করছেন। ২০১৫ সাল থেকে ভ্যাঙ্কুভারভিত্তিক টেলিভিশন ও চলচ্চিত্র জগতে নিয়মিত কাজ করছিলেন স্টুয়ার্ট ম্যাকলিন। ‘ভার্জিন রিভার’, ‘অ্যারো’ এবং ‘দ্য ইর‍্যাশনাল’, ‘সাইরেন’ এবং ‘মার্ডার ইন এ স্মল টাউন’-এর মতো একাধিক জনপ্রিয় সিরিজে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। অভিনয়ের পাশাপাশি স্বাধীন চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। দীর্ঘ কেরিয়ারে ৩০টিরও বেশি প্রযোজনায় কাজ করেছিলেন এই অভিনেতা।

চতুর্থীতেই মায়ের আগমনী, সাবেকিয়ানায় মোড়া শিলিগুড়ির নন্দী বাড়ির দুর্গাপুজো

৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য, আজও অমলিন সামশেরগঞ্জের ‘বাইশ পুতুলের পুজো’

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫