এই দেশে শুরু হবে ক্যান্সার ভ্যাক্সিনের ট্রায়াল

দেওয়া হবে ১০ হাজারজনের শরীরে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভ্যাক্সিনের পর এবার ক্যান্সার ভ্যাক্সিনের ট্রায়াল রান শুরু হবে ব্রিটেনে। সেপ্টেম্বরে শুরু হবে ট্রায়াল রান। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে এই খবর দিয়েছেন। কর্কট রোগে আক্রান্তদের শরীরে দেওয়া হবে mRNA ভ্যাক্সিন, যা তৈরি করেছে যৌথভাবে মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার এবং বায়োএন টেক। অতিমারী কালে করোনা ভ্যাক্সিন তৈরির পাশাপাশি ফাইজারের তৈরি করে এই বিশেষ ধরনের ভ্যাক্সিন। সরকারের সঙ্গে ফাইজারের এই ব্যাপারে চুক্তিও হয়েছে। জানা গিয়েছে, ক্যান্সারে আক্রান্ত ১০ হাজারজনের শরীরে দেওয়া হবে এই ভ্যাক্সিন। ২০২৩-য়ের মধ্যে এই সংখ্যক ক্যান্সারে আক্রান্ত পাবেন এই বিশেষ ধরনের ভ্যাক্সিন।

দ্য গার্ডিয়ান পত্রিকার প্রতিনিধিকে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষায় কারও শরীরে ক্যান্সার ধরা পড়লে তাঁকে দ্রুত এই ভ্যাক্সিন দেওয়া হবে। ল্যাবে এই ভ্যাক্সিনের প্রাথমিক পরীক্ষা করা হয়। রিপোর্ট ইতিবাচক। তাই, ব্রিটেনে যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে থেকে ১০ হাজার জনকে বেছে নিয়ে এই টিকা দেওয়া হবে। তাঁরা থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। স্বাস্থ্যমন্ত্রী বার্কলে জানিয়েছেন, অতিমারী পর্বে ফাইজারের তৈরি করোনা টিকায় ব্রিটেনের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশ উপকৃত হয়েছিল। আশা করা যায়, তাদের তৈরি ক্যান্সারের ভ্যাক্সিনও থেকে মানুষ উপকৃত হবে।  এই ভ্যাক্সিন প্রয়োগ করা যাবে স্তন ক্যান্সার এবং অন্ত্রে ক্যান্সারের আক্রান্তদেরও।

বায়োএনটেকের চিফ এগজিকিউটিভ তথা সহকারী প্রতিষ্ঠাতা প্রফেসর উগুর শাহিন জানিয়েছেন, আশা করা যায় ইতিবাচক ফল পাওয়া যাবে।

আরও পড়ুন ভ্যাক্সিন নিলেই যৌনপল্লীতে যাওয়ার ছাড়

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ