খালিস্তান সমর্থকদের র‍্যালি নিয়ে উদ্বেগ, কানাডার রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি

সোমবার কানাডার রাষ্ট্রদূতকে তলব করেছে কেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ জুলাই কানাডার টরন্টোতে ‘ফ্রিডম র‍্যালি’ করার কথা ঘোষণা করেছে প্রবাসী খালিস্তানপন্থী সমর্থকরা। বিদেশের মাটিতে ভারত বিরোধী এই কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার কানাডার হাইকমিশনার ক্যামেরন ম্যাককায়েভকে তলব করল নয়াদিল্লি। সোমবার কানাডার রাষ্ট্রদূতকে তলব করেছে কেন্দ্র।

‘ফ্রিডম র‍্যালি’র পোস্টারগুলি অটোয়াতে ভারতের রাষ্ট্রদূত এবং টরন্টোতে কনসাল জেনারেলকে হুমকি দিয়ে বার্তা দেওয়া হয়েছে৷ সেই পোস্টার ছড়িয়ে পড়ার পর কানাডার তরফে সে দেশে থাকা ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে কোনও আপোষ করা হবে না বলে পুনরায় আশ্বাস দেওয়া হয়েছে। শুধু তাই নয় পোস্টারগুলি ‘গ্রহণযোগ্য নয়’ বলেও মন্তব্য করেছে কানাডা কর্তৃপক্ষ। কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি (Canadian Foreign Minister Melanie Joly) বলেছেন, ‘কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে ভিয়েনা কনভেনশনের অধীনে কানাডা তার বাধ্যবাধকতাগুলিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।’

উল্লেখ্য সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছিলেন ‘উগ্রপন্থী, চরমপন্থী’ খালিস্তানি মতাদর্শ ভারত বা বন্ধু দেশ যেমন আমেরিকা, ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলির জন্য ভাল নয়। প্রসঙ্গত রবিবার আমেরিকার সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে, আমেরিকার তরফে সেই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

বাবার জীবদ্দশায় এই ৫ কাজ করলে চরম অমঙ্গল! জানুন কি বলছে গরুড় পুরাণ

ভুলেও অন্যের হাতে সরাসরি দেবেন না এই ৫ জিনিস, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স