সুরক্ষা নিয়ে উদ্বেগ, চ্যাটজিপিটি নিষিদ্ধ করল ইতালি

শুক্রবার ইতালির তথ্য সুরক্ষা মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুরক্ষা নিয়ে উদ্বেগ (privacy concerns) তৈরি হওয়ায় চ্যাটজিপিটি (ChatGPT) নিষিদ্ধ (Banned)করল ইতালি (Italy)। এই প্রথম কোনও পশ্চিমা দেশ এই জনপ্রিয় চ্যাটবটটি নিষিদ্ধ করল। শুক্রবার ইতালির তথ্য সুরক্ষা মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে।

ইতালির তথ্য সুরক্ষা মন্ত্রক জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সির এই প্রযুক্তিতে সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। আর সে কারণেই সেটি নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।  দেশটির সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা জানিয়েছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের গোপনীয়তা ঝুঁকির মুখে রয়েছে। তার মাঝে অ্যাপটি ব্যবহারকারীদের কথোপকথন ও অর্থ লেনদেনের গোপনীয়তা লঙ্ঘন করেছে বলেও প্রমাণ মিলেছে।

প্রসঙ্গত বহুজাতিক সংস্থা মাইক্রোসফটের সহযোগিতায় চ্যাটজিপিটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ ওপেনএআই। এই চ্যাটবটটি-কে কোনও বিষয়ে প্রশ্ন করা হলে মানুষের মতোই জবাব দিতে পারে। এমনকি কবিতা লিখে দেওয়ার কথা বললেও চ্যাটজিপিটি কবিতাও লিখে দেয়! অন্যের লেখার ধরন নকলও করতে পারে। এটি তৈরির পর গত মাসে সার্চ ইঞ্জিন বিং-এ যুক্ত হয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসে চালু হওয়ার পর থেকে বহু মানুষ এই চ্যাটবট ব্যবহার করছে।

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ