ChatGPT-র উদ্ভাবককেই বরখাস্ত করল OpenAI

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ওপেনএআই সংস্থার সিইও পদ থেকে বহিস্কার করা হল কৃত্রিম মেধা  প্রযুক্তি চ্যাটজিপিটির উদ্ভাবক স্যাম অল্টম্যানকে।  কর্তৃপক্ষ আর ভরসা রাখতে পারেনি তাঁর উপরে। তাই তাঁকে শুক্রবার  সিইও পদ থেকে বহিস্কার করা হয়েছে। আপাতত অল্টম্যানের দায়িত্ব সামলাবেন সংস্থারই উচ্চপদস্থ আধিকারিক মীরা মুরাতি। পরে স্থায়ী ভাবে সংস্থার সিইও নিয়োগ করা হবে। বর্তমানে প্রযুক্তির দুনিয়ায় বেশ পরিচিত এবং জনপ্রিয় নাম স্যাম অল্টম্যান। সৌজন্যে তাঁর সৃষ্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাটবোট চ্যাটজিপিটি। অপরিসীম দক্ষতা রয়েছে এই এআই চ্যাটবোটের। 

 ২০২২ সালের নভেম্বর মাসে চ্যাটজিপিটি আত্মপ্রকাশ করার পর স্যাম অল্টম্যানই চ্যাটজিপিটির মুখ ছিলেন। ওপেনএআই- সংস্থার বোর্ডের তরফে জানানো হয়েছে, একাধিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এমন এক বিস্ময়ের সৃষ্টিকর্তাকে কেন আচমকা সরিয়ে দেওয়া হল। কারণ হিসাবে একে একে উঠে আসছে নানা তথ্য। জানা গিয়েছে, ওপেনএআই  সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সাবলীল যোগাযোগ রাখছিলেন না স্যাম অল্টম্যান। আর তাই তিনি যে আগামী দিনেও সিইও পদে থেকে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে সেই ভরসা আর রাখতে পারেনি কর্তৃপক্ষ। 

সিইও পদ খোয়ানোর পর অল্টম্যান এক্স হ্যান্ডলে গিয়ে লেখেন, ‘ওপেনএআই-এ আমি যে সময় কাটিয়েছি, তা ভাল ছিল। ব্যক্তিগতভাবে আমার জীবনে এই সিদ্ধান্ত অনেক বদল আনবে। আশা করি বিশ্বেরও কিছুটা পরিবর্তন হবে। ওপেনএআই-এ আমার সব থেকে বেশি ভালো লেগেছে প্রতিভাবান মানুষদের সঙ্গে কাজ করতে পেরে ।  তবে পরবর্তী কালে আমি কী করব, তা নিয়ে পরে বলব।‘ তবে কে হবেন পরবর্তী সিইও সেটাই এখন দেখার।  

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন