শিশুঘাতী ব্রিটিশ নার্সকে ধরিয়ে দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত চিকি‍ৎসক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাসপাতালে নার্সদের পরিষেবায় রোগী সুস্থ হয়ে ওঠে। ডাক্তারের পর মানুষের অপর আরেক বিশ্বাস হল নার্সেরা। অথচ সাতজন শিশুকে হত্যার অভিযোগ উঠল এক নার্সের বিরুদ্ধে। ব্রিটিশ এই নার্সকে দোষী সাব্যস্ত করতে সহায়তা করেন যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত এক শিশু বিশেষজ্ঞ ডঃ রবি জয়রাম। ঘটনাটি ঘটেছে উত্তর ইংল্যান্ডের  চেস্টার হাসপাতালে। এই হাসপাতালের নার্স লুসি লেটবির বিরুদ্ধে ইচ্ছাবশত শিশু হত্যার অভিযোগ উঠেছে।

আগে সতর্ক হলে কিছু প্রাণ বাঁচানো যেত বলে উদ্বেগ প্রকাশ ডঃ রবি জয়রামের। ম্যানচেস্টার ক্রাউন কোর্টে অভিযুক্ত নার্সকে দোষী সাব্যস্ত করা হয়। সোমবার রায় ঘোষণা হবে। ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে চেস্টার হাসপাতালের নবজাতক ওয়ার্ডে মোট ১৩টি শিশুকে হত্যার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিল। শিরা-ধমনিতে এয়ার, ইনসুলিন ইনজেকশন প্রয়োগ করত। শিশুদের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে বাতাসের আধান, অতিরিক্ত মাত্রায় দুধ বা তরল পান করিয়ে দিতেন বলেই অভিযোগ।

অভিযুক্তের বিরুদ্ধে ২০১৫ সাল থেকেই সন্দেহের তীর যায়। ওই বছর ৩টি শিশু মারা গিয়েছিল। তখন হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠকে বসে। ২০১৭ সালে ন্যাশনাল হেলথ সার্ভিস  ট্রাস্ট এর ডাক্তারেরা ঘটনাটি পুলিশকে জানায়। তারপর তদন্ত শুরু করে লেটবিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডঃ রবি জয়রাম। অভিযুক্ত নার্সের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যর্থতা ঢাকতে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে ঘটনাটি উদ্বেগজনক। শিশুদের হত্যা করার মানসিকতা একজন নার্সের কিভাবে তৈরি হয় তাই উদ্বেগের বিষয়।

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার